"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
পঞ্চগড়-১ আসনে সারজিস আলমের ভরাডুবি: জোট-সমীকরণ, কৌশলগত ভুল নাকি সংগঠনের দুর্বলতা?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে আলোচিত প্রার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারজিস আলমের অপ্রত্যাশিত পরাজয় এখন জেলার রাজনৈতিক অঙ্গনে টক অব দ্য টাউন। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার নওশাদ জমির পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট। বিপরীতে সারজিস আলমের ঝুলিতে এসেছে ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের ফলাফলে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে জোট-সমীকরণ ও নির্বাচনী কৌশল।
২৫ জুলাই, ২০২৬
অর্ণব-জুনাঈদ নেতৃত্বে কুবি'র নোয়াখালী ছাত্র কল্যাণ পরিষদ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত নোয়াখালী জেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘নোয়াখালী ছাত্র কল্যাণ পরিষদ' এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর সালাম অর্ণব এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবেদ মো: জুনাঈদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সদ্য বিদায়ী সভাপতি মো: হাসান অন্তর ও সাধারণ সম্পাদক নাজমুল হৃদয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি ঘোষণা করা হয়।
২৫ জুলাই, ২০২৬
চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা গুটিয়ে নেওয়ার হুঁশিয়ারি ডিসিসিআইয়ের
দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যবসা পরিচালনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে চাঁদাবাজি, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি—এমন মন্তব্য করে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে ব্যবসায়ীরা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে নবগঠিত সরকারের কাছে আইনশৃঙ্খলার উন্নয়ন, রাজস্বব্যবস্থার সংস্কার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ছুটির দিনেও অফিস করলেন প্রধানমন্ত্রী
আজ সরকারি ছুটির দিনেও অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন তিনি। এ সময় বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এই মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ইসমাইল জবিহউল্লাহ, হুমায়ুন কবির, রাশেদ আল মাহমুদ তিতুমীর
২৫ জুলাই, ২০২৬
‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ জাঁকজমক ইফতার এড়ালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে বলেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় প্রধানমন্ত্রী কেবল দুটি ইফতার মাহফিলে উপস্থিত থাকবেন। এর মধ্যে ৬ মার্চ শুক্রবার কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম-ওলামা ও মাশায়েখদের সম্মানে এই আয়োজন করা হবে।
২৫ জুলাই, ২০২৬
সৌদি লিগে যোগ দিলেন মেসি
সৌদি প্রো লিগে তারকাবহুল দলে নাম লেখানোর ধারা অব্যাহত রেখেছে ক্লাবগুলো। এবার সেই তালিকায় যুক্ত হলেন ফরাসি তরুণ ফুটবলার রায়ানে মেসি। আরবের ক্লাব এসসি নিওমে আনুষ্ঠানিকভাবে তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে। ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার ফ্রান্সের ক্লাব আরসি স্ট্রাসবুর্গ থেকে ধারে সৌদিতে যোগ দিয়েছেন। চলতি মৌসুমের শেষ পর্যন্ত তার চুক্তির মেয়াদ। তবে চুক্তিতে স্থায়ীভাবে তাকে দলে নেওয়ার কোনো সুযোগ রাখা হয়েছে কি না, সে বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ কিছু জানায়নি।
২৫ জুলাই, ২০২৬
কুবিতে 'উদ্ভাসিত বিতর্ক গ্রুমিং-২০২৫' এর ফাইনাল অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহীদ আবদুল কাইয়ুমের স্মরণে ‘উদ্ভাসিত বিতর্ক গ্রুমিং ২০২৫’-এর আয়োজন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। ফাইনাল পর্বে বিজয়ী দল হিসেবে নির্বাচিত হয়েছে টিম দীপশিখা এবং রানারআপ হয়েছে টিম তারুণ্য। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসাশিক্ষা অনুষদের হলরুমে বিতর্কের ফাইনাল রাউন্ড এবং পুরষ্কার বিতরণ করা হয়। বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম।
২৫ জুলাই, ২০২৬
রাজস্থানে মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা
ভারতের রাজস্থান রাজ্যের টঙ্ক-সোয়াই মাধোপুর এলাকায় কম্বল বিতরণকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন বিজেপি সাংসদ সুখবীর সিং জনপুরিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মুসলিম নারীদের কম্বল দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত নারীদের মধ্যে কম্বল দিচ্ছিলেন সাবেক এই সংসদ সদস্য।
২৫ জুলাই, ২০২৬
কাতার-বাহরাইনেও মিসাইল ছুড়ল ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর এবার ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল ছাড়াও কাতার ও বাহরাইনের দিকেও মিসাইল ছুড়েছে দেশটি। জানা গেছে, বাহরাইনে বেশকিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটিতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিস্ফোরণের তথ্য জানানো হলেও সেটি কিসের শব্দ সেটি স্পষ্ট করা হয়নি।
২৫ জুলাই, ২০২৬
রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশাচালকের ঘুষিতে বেলাল হোসেন মিশোরী (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের মেইন সড়কে একটি ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অভিযুক্ত আরমান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
২৫ জুলাই, ২০২৬