"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
গাইবান্ধায় কুড়াল দিয়ে কুপিয়ে সনাতন যুবককে হত্যা
গাইবান্ধা সদর উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন স্থানীয়দের বরাতে জানান, সন্ধ্যার দিকে অমিতাভ চন্দ্র সুজন বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা কুড়াল দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ উদ্বোধন
বাংলাদেশ সরকারের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ জনগণের কাছে দ্রুত পৌঁছে দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়’ নামে একটি অফিসিয়াল পেজ চালু করা হয়েছে। পেজটির ডিসপ্লে ছবিতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংযুক্ত করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রথম কার্যদিবসে এ পেজটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২৫ জুলাই, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে প্রশ্ন: চলছে নতুন রাজনৈতিক বিতর্ক
কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় দেশের বিভিন্ন এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর দলীয় কার্যালয় খোলা ও নেতাকর্মীদের উপস্থিতিকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। এসব উদ্যোগ দলীয় নির্দেশে, নাকি ব্যক্তিগত বা স্থানীয় সমঝোতার ফল—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠছে। ২০২৫ সালের মে মাসে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে।
২৫ জুলাই, ২০২৬
অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্তগুলো হতো কেবিনেটের বাইরে: এম সাখাওয়াত হোসেন
সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ও বড় সিদ্ধান্তগুলো উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক সভায় নয়, বরং পরিষদের বাইরে নির্ধারিত হতো বলে অভিযোগ তুলেছেন সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রমের বিভিন্ন অজানা দিক তুলে ধরেন। উপদেষ্টা পরিষদের সদস্য হয়েও নির্বাচনসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি অবগত ছিলেন না বলেও সাক্ষাৎকারে জানান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও সাবেক নির্বাচন কমিশনার।
২৫ জুলাই, ২০২৬
ফেলে দেওয়া মাছের আঁশে বৈদেশিক মুদ্রা আয়
একসময় বাজারে ফেলে দেওয়া হতো মাছের আঁশ। দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণের কারণ হওয়া সেই উচ্ছিষ্ট এখন কুড়িগ্রামে রপ্তানি পণ্য হিসেবে পরিচিতি পেয়েছে। পরিবেশ রক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান সৃষ্টি সব মিলিয়ে মাছের আঁশ এখন স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। জেলার বিভিন্ন মাছ বাজারে রুই, কাতলা, মৃগেল, কার্প ও ইলিশসহ নানা প্রজাতির মাছ কাটার পর যে আঁশ ফেলে দেওয়া হতো, এখন তা সংগ্রহ করে প্রক্রিয়াজাত করা হচ্ছে। বড় মাছের আঁশ সংগ্রহের পর সেগুলো ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে ঝরঝরে করে বিক্রির উপযোগী করা হয়।
২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামের ৪ টি আসনেই জামায়াতে ইসলামী জোটের দাপুটে জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চারটি আসনেই জয় পেয়েছে ১১–দলীয় জামায়াতে ইসলামী জোট। বৃহস্পতিবার রাতে সব কেন্দ্রের ভোট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী এবং একটিতে জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিজয়ী হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে 'পিঠা উৎসব-১৪৩২' অনুষ্ঠিত
বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে 'নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব' এর উদ্যোগে ‘পিঠা উৎসব-১৪৩২’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা নিজ উদ্যোগে বিভিন্ন স্টল স্থাপন করেন। স্টলগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়।
২৫ জুলাই, ২০২৬
বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা
বায়ুদূষণে আবারও বিশ্বের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা 'এয়ার কোয়ালিটি ইনডেক্স' (একিউআই) সূচক অনুযায়ী, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে ঢাকা। প্রকাশিত তথ্য অনুযায়ী, একিউআই স্কোর ৩৩২ নিয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী। এ স্কোরে বায়ুর মান থাকে চরম অস্বাস্থ্যকর এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
২৫ জুলাই, ২০২৬
পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের মুহুর্মুহু হামলা
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে মিরানশাহ এবং স্পিনওয়ামে সীমান্তবর্তী পাকিস্তানি সামরিক ক্যাম্পগুলোতে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তানের তালেবান সেনারা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) আফগানিস্তানের টোলো নিউজের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে। অজ্ঞাত নিরাপত্তা সূত্রের বরাতে টোলো নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানি বাহিনী বিমান হামলার প্রতিশোধ নিতে এসব হামলা চালানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
রাজৈরে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান
মাদারীপুরের রাজৈরে ১০৬ জন খুচরা সার বিক্রেতা আইডি কার্ড ও ট্রেড লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন প্রতিবাদ মিছিল ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সারে ১১টায় রাজৈর উপজেলা পরিষদ চত্বরে ইউএনও অফিসারের অফিসের সামনেই এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন এই সার বিক্রেতারা। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন ও তাদের এই লাইসেন্স বহালের দাবী জানান।
২৫ জুলাই, ২০২৬