প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ উদ্বোধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
বাংলাদেশ সরকারের কার্যক্রম ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ জনগণের কাছে দ্রুত পৌঁছে দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয়’ নামে একটি অফিসিয়াল পেজ চালু করা হয়েছে। পেজটির ডিসপ্লে ছবিতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংযুক্ত করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রথম কার্যদিবসে এ পেজটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন আপডেট, নীতিনির্ধারণী সিদ্ধান্ত, উন্নয়ন কার্যক্রম এবং প্রধানমন্ত্রীর দাপ্তরিক কর্মসূচি নিয়মিতভাবে প্রচারের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সরকারি কর্মকর্তারা জানান, ডিজিটাল মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করা এবং সরকারি কার্যক্রম সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। পেজটির মাধ্যমে সরকারি ঘোষণা, প্রেস বিজ্ঞপ্তি, ছবি ও ভিডিওসহ বিভিন্ন তথ্য নিয়মিত প্রকাশ করা হবে।

নতুন সরকারের কার্যক্রম সম্পর্কে জানতে নাগরিকদের পেজটি অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার