"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: সালাহউদ্দিন
বিএনপির ৩১ দফার আলোকে রাষ্ট্র ও সংবিধানের সংস্কার করা হবে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইতোমধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে। এটি একটি রাজনৈতিক সমঝোতার দলিল এবং তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।
২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যানার–পতাকা উত্তোলন, ভেঙ্গে দিল বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা
কুড়িগ্রামে আওয়ামী লীগের পরিত্যক্ত দলীয় কার্যালয়ে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা–কর্মীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে জেলা ছাত্রলীগের নেতা বাঁধন ও লুব্ধ'র নেতৃত্বে ৬–৭ জনের একটি দল আকস্মিকভাবে ওই কার্যালয়ে এসে ব্যানার টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে স্লোগান দেন। এরপর তাঁরা দ্রুত সেখান থেকে চলে যান।
২৫ জুলাই, ২০২৬
কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬–২৭ মেয়াদের নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দেশের আলোচিত আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
২৫ জুলাই, ২০২৬
রামনগরে জামায়াতে ইসলামী-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামনগর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ঈদগাহ মাঠে এ ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির অধ্যাপক মুছাহাক আলীর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মাওলানা আব্দুল জলিল।
২৫ জুলাই, ২০২৬
নিজ কার্যালয়ে শিক্ষিকা হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কার্যালয়ে গলাকেটে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি এণ্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে মিলিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
২৫ জুলাই, ২০২৬
ক্ষমতাসীন রাজনৈতিক দলকে স্পষ্ট বার্তা দিলেন সাদিক কায়েম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে ক্ষমতাসীন রাজনৈতিক দল ও নির্বাচিত প্রতিনিধিদের প্রতি কড়া বার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
২৫ জুলাই, ২০২৬
দিল্লিতে আটক হওয়ার পর মুক্ত মাহদী হাসান, ভিডিও বার্তায় জানালেন ভয়াবহ অভিজ্ঞতা
দিল্লি বিমানবন্দরে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হাতে আটকে থাকার পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। তিনি নিজেই এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিও বার্তায় মাহদী জানান, তিনি বর্তমানে নিরাপদ আছেন। তবে আটককালে তার সঙ্গে যা ঘটেছে, তা নিয়ে তিনি উদ্বিগ্ন। মাহদী বলেন, 'প্রায় ৪০ মিনিট পুলিশ কাস্টোডিতে আটকে রাখা হয়েছিল। আমাকে খুবই বাজে আচরণ করা হয়েছে, এমনকি জেলে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। আমি জানি না, আমি কি করেছি।'
২৫ জুলাই, ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে আর এস ফাহিমকে গ্রেপ্তারের দাবি
কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে মঞ্চ-২৪ নামে একটি সংগঠন। রোববার ২২ ফেব্রুয়ারি বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়র মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী এ দাবি জানান।
২৫ জুলাই, ২০২৬
জন্মদিন উপলক্ষে জাবি ছাত্রদল কর্মীর কুরআন বিতরণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ ফ ম কামাল উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী ইফরাত আমিন অক্ষর (পরিসংখ্যান ৫০) জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন মসজিদে কুরআন শরীফ বিতরণ করেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) তিনি ক্যাম্পাসের বিভিন্ন হল মসজিদসহ জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেন। ইফফাত আমিন অক্ষর বলেন, 'আজ আমার জন্মদিন উপলক্ষে পবিত্র মাহে রমজান মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল হল মসজিদসহ কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআন শরীফ বিতরণ করার সৌভাগ্য হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
১৭ থেকে ২৩ মার্চ ঈদের ছুটি, নির্বাহী আদেশে ১৮ মার্চে ছুটি ঘোষণা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ঈদের ছুটি ঘোষণা করেছে সরকার। ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) বিষয়টি নিয়ে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। সরকারি সূত্রে জানা গেছে, চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। ঈদের আগে-পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে চার দিনের ছুটি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬