কুড়িগ্রামে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যানার–পতাকা উত্তোলন, ভেঙ্গে দিল বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
কুড়িগ্রামে আওয়ামী লীগের পরিত্যক্ত দলীয় কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে ভাঙচুর চালিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা–কর্মীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে জেলা ছাত্রলীগের নেতা বাঁধন ও লুব্ধ'র নেতৃত্বে ৬–৭ জনের একটি দল আকস্মিকভাবে ওই কার্যালয়ে এসে ব্যানার টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে স্লোগান দেন। এরপর তাঁরা দ্রুত সেখান থেকে চলে যান।

ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সভাপতি আব্দুল আজিজ নাহিদের নেতৃত্বে একদল যুবক এসে কার্যালয়টি পুনরায় ভাঙচুর করেন।

এ বিষয়ে আব্দুল আজিজ নাহিদ বলেন, 'কয়েক দিন আগে ঘোষণা দেওয়া হয়েছিল প্রত্যেকটি আওয়ামী লীগ কার্যালয় আবার খোলা হবে। তারই অংশ হিসেবে আজ কুড়িগ্রামের কার্যালয়ে ব্যানার ও পতাকা টাঙানো হয়। আমরা আগেও এটি ভেঙে দিয়েছি। কুড়িগ্রাম তো দূরের কথা, বাংলাদেশে কোথাও আওয়ামী লীগের কার্যালয় থাকবে না।

তিনি আরও অভিযোগ করেন, পুলিশ প্রশাসন এ ঘটনায় নীরব ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, 'এত বড় ঘোষণা শোনার পরও তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমরা বিষয়টি এসপিকে বারবার জানিয়েছি, কিন্তু কোনো কার্যকর ভূমিকা দেখা যায়নি।'

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৫ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করে ছাত্র-জনতা। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

সদ্য সংবাদ/আনারুল ইসলাম রানা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ