"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
সরকার গঠন কবে, যা জানালেন মির্জা ফখরুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দেশজুড়ে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফলে দলটির প্রার্থীরা ২১২টি আসনে জয় নিশ্চিত করেছেনসবকিছু স্বাভাবিক থাকলে আগামী রোববার, ১৫ ফেব্রুয়ারি সরকার গঠন হতে পারে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৫ জুলাই, ২০২৬
আজ সচিবালয়ে প্রথম অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করছেন তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে অনুষ্ঠিত মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সরকারের যাত্রা শুরু হয়। নতুন সরকার দায়িত্ব গ্রহণের আগেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় প্রস্তুত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষটি প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে নির্ধারণ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
চৌগাছা বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে যশোরের চৌগাছা উপজেলায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) চৌগাছা উপজেলার বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
২৫ জুলাই, ২০২৬
জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতায় সৌদিসহ কয়েকটি মুসলিম দেশের পূর্ণ সমর্থন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিনসহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেদ্দায় ওআইসির জরুরি অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এলখেরেজি, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকিলিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদাও এ আশ্বাস দেন।
২৫ জুলাই, ২০২৬
ইবি শিক্ষিকাকে নিজ কার্যালয়ে হত্যায় শাখা ছাত্রদলের শোক প্রকাশ
তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা হোক এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এছাড়া শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হবে।”
২৫ জুলাই, ২০২৬
দলীয় নেতাকর্মী ও তাদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে: সারজিস আলম
স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০টির বেশি জায়গায় বিএনপির নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদের ওপর, তাঁদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে এবং হুমকি দিয়েছে। এতে অনেকে পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, বিএনপি কি এখনো পুরোনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায়—এ বিষয়টি দলটির স্পষ্ট করা উচিত।
২৫ জুলাই, ২০২৬
তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন মোহাম্মদ সাহাবুদ্দিন
তিন বছরে তিনটি ভিন্ন সরকারের শপথবাক্য পাঠ করিয়ে নতুন এক নজির গড়েছেন দেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান-কে শপথবাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে তার নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথ পড়ান তিনি। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব, উচ্চপদস্থ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
গোসাইরহাট উপজেলার বিএনপির উদ্যোগে স্থানীয় নেতা–কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি গোসাইরহাট উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য।
২৫ জুলাই, ২০২৬
আফগানিস্তান বিশ্ব সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: পাক প্রতিরক্ষামন্ত্রী
আফগানিস্তানকে বিশ্ব সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক বলে আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি এ ঘোষণা দেন। খাজা আসিফ জানান, আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার আন্তর্জাতিক সন্ত্রাসবাদে মদত দিচ্ছে এবং ভারতের বিভিন্ন প্রক্সি গোষ্ঠীকে ব্যবহার করে পাকিস্তানের ভেতরে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।
২৫ জুলাই, ২০২৬
আসিফের ব্যাংকে আছে ১০ লাখ, বাবার ব্যাংকে আছে সাড়ে ৫ লাখ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজ এবং পরিবারের ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, তার দুটি ব্যাংক হিসাবের মোট জমা প্রায় ১০ লাখ টাকা। আর বাবার ব্যাংক হিসাবের সঙ্গে ঋণ সমন্বয় করলে তিনি দেনায় রয়েছেন; বাবার হিসাবের মোট জমা ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা, ঋণের বকেয়া ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা। মায়ের হিসাবের মধ্যে ২১ হাজার ১৫৪ টাকা এবং স্ত্রীর হিসাবের মধ্যে ৬১৩ টাকা রয়েছে।
২৫ জুলাই, ২০২৬