"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

জয়ী হয়েই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার কথা স্মরণ করলেন ফজলুর রহমান
রাজনীতি

জয়ী হয়েই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার কথা স্মরণ করলেন ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে জামায়াতের প্রার্থী রোকন রেজা শেখকে বিশাল ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পরপরই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। জয়ের পর নিজের ফেসবুক পোস্টে ফজলুর রহমান লিখেছেন, 'স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু—স্বাধীন বাংলার অস্তিত্ব।' আরেক পোস্টে তিনি বলেন, 'সমস্ত রাজাকার ও স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে নির্বাচনী বিজয় নিশ্চিত করে প্রথম প্রহরের ফজরের নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি।

২৫ জুলাই, ২০২৬

নতুন সরকারের শপথের আগেই আইজিপির পদত্যাগের গুঞ্জন, এবার আলোচনায় যারা এগিয়ে
জাতীয়

নতুন সরকারের শপথের আগেই আইজিপির পদত্যাগের গুঞ্জন, এবার আলোচনায় যারা এগিয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের জোর গুঞ্জন শুরু হয়েছে। এরই মধ্যে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম-এর পদত্যাগের খবর ছড়িয়ে পড়লেও পরে তিনি নিজেই সেই তথ্য অস্বীকার করেন। তবে নতুন সরকার গঠনের পর পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের মধ্যে ধারণা তৈরি হয়েছে, খুব শিগগিরই বাহিনীর শীর্ষ পদে পরিবর্তন আসতে পারে। তাদের মতে, পুরোনো মুখের পরিবর্তে ক্লিন ইমেজের নতুন কাউকে দায়িত্ব দেওয়া হলে বাহিনীর কার্যক্রমে গতি ও আস্থার পুনঃস্থাপন সম্ভব হবে।

২৫ জুলাই, ২০২৬

বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে গুরুতর অভিযোগ মুশফিকুল আনসারীর
সোশ্যাল মিডিয়া

বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে গুরুতর অভিযোগ মুশফিকুল আনসারীর

তিনি জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারী মহাসচিব পদে আবেদন করার জন্য তাকে উৎসাহ দিয়েছিলেন এক বিদেশি সহকর্মী। বিষয়টি তিনি সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস-কে জানালে তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। শুরুতে সবুজ সংকেত পেলেও আবেদন পাঠানোর পর তৌহিদ হোসেন তাকে ‘not to proceed’ বার্তা দেন এবং এরপর আর যোগাযোগ করেননি বলে অভিযোগ করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা চরমে, যুদ্ধের ঘোষণা
আন্তর্জাতিক

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা চরমে, যুদ্ধের ঘোষণা

আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে এবার প্রকাশ্য যুদ্ধের ঘোষণা করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতজুড়ে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান বাহিনী। কাবুলে অন্তত তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানানো হয়েছে স্থানীয় সূত্রের বরাতে।

২৫ জুলাই, ২০২৬

শ্রীলঙ্কার উপকূলে ডুবলো ইরানের শক্তিশালী যুদ্ধজাহাজ, ৩০ নাবিক উদ্ধার
আন্তর্জাতিক

শ্রীলঙ্কার উপকূলে ডুবলো ইরানের শক্তিশালী যুদ্ধজাহাজ, ৩০ নাবিক উদ্ধার

শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবতে শুরু করার খবর পাওয়া গেছে। দেশটির নৌবাহিনী অন্তত ৩০ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে। বুধবার (৪ মার্চ) শ্রীলঙ্কার সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, জাহাজ থেকে জরুরি বিপৎসংকেত পাওয়ার পরপরই নৌবাহিনী একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠায়। প্রতিকূল পরিবেশে পরিচালিত উদ্ধার তৎপরতায় অনেক নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

জাতি হিসেবে আমাদের চূড়ান্ত বিজয় অর্জন: ইসি সানাউল্লাহ
জাতীয়

জাতি হিসেবে আমাদের চূড়ান্ত বিজয় অর্জন: ইসি সানাউল্লাহ

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত ফল প্রকাশনা অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা তুলে ধরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জাতি হিসেবে বাংলাদেশ চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশনা অনুষ্ঠানের সমাপনী ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, 'এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল ঈদ উৎসবের আমেজের মতোই উৎসবমুখর ও প্রাণবন্ত।'

২৫ জুলাই, ২০২৬

খলিলুর রহমানের মন্ত্রী হওয়ার মধ্য দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং উন্মোচন হচ্ছে: নাহিদ
রাজনীতি

খলিলুর রহমানের মন্ত্রী হওয়ার মধ্য দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং উন্মোচন হচ্ছে: নাহিদ

নির্বাচনের আগে নিরপেক্ষতার স্বার্থে অন্তর্বর্তী সরকার থেকে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছিল। খলিলুর রহমান ছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এরপরও তিনি এখন বিএনপির মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। এই প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনের আগে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছিল নিরপেক্ষতার স্বার্থে। তখন ব্লেম (দায়) দেওয়া হয়েছিল যে এই ছাত্র উপদেষ্টারা একটা দলের সঙ্গে সংযুক্ত। এখন খলিলুর রহমান যদি এই বিএনপির সরকারে মন্ত্রী হন বা সরকারের অংশ হন, তাহলে একটা প্রশ্ন উঠবে যে আগের অন্তর্বর্তী সরকারে উনি রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছেন।’

২৫ জুলাই, ২০২৬

ইবির বায়োটেক অ্যাসোসিয়েশনের নেতৃত্বে অধ্যাপক জামাল ও আব্দুল্লাহ
ক্যাম্পাস

ইবির বায়োটেক অ্যাসোসিয়েশনের নেতৃত্বে অধ্যাপক জামাল ও আব্দুল্লাহ

ইসলামী বিশ্ববিদ্যালয়-এর বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষামূলক সংগঠন বায়োটেক অ্যাসোসিয়েশন-এর ২০২৫–২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসান।

২৫ জুলাই, ২০২৬

ঘুষের টাকাসহ প্রকল্প কর্মকর্তা দুদকের হাতে আটক
সারাদেশ

ঘুষের টাকাসহ প্রকল্প কর্মকর্তা দুদকের হাতে আটক

লক্ষাধিক ঘুষের টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক হয়েছেন ফেনী জেলার সোনাগাজী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ ও অফিস সহায়ক আবু নাছের। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পিআইও কার্যালয় থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার টাকার নোটের নতুন বান্ডিলে মোট এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দুদক।

২৫ জুলাই, ২০২৬

সমন্বিত পরিকল্পনায় উচ্চশিক্ষার মানোন্নয়নে ইউজিসিকে শিক্ষামন্ত্রীর নির্দেশনা
জাতীয়

সমন্বিত পরিকল্পনায় উচ্চশিক্ষার মানোন্নয়নে ইউজিসিকে শিক্ষামন্ত্রীর নির্দেশনা

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম শুধু তদারকির মধ্যে সীমাবদ্ধ না রেখে স্ব-উদ্যোগে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করে উচ্চশিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (৪ মার্চ) রাজধানীর ইউজিসি ভবনে আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’