জাতি হিসেবে আমাদের চূড়ান্ত বিজয় অর্জন: ইসি সানাউল্লাহ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত ফল প্রকাশনা অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা তুলে ধরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জাতি হিসেবে বাংলাদেশ চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছে।
 
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশনা অনুষ্ঠানের সমাপনী ঘোষণা দেন তিনি।
 
এ সময় তিনি বলেন, 'এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল ঈদ উৎসবের আমেজের মতোই উৎসবমুখর ও প্রাণবন্ত।'
 
ইসি সানাউল্লাহ জানান, এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।
 
তিনি বলেন, '১৩ ফেব্রুয়ারির সকাল গণতন্ত্রের অভিযাত্রায় বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। আমরা নির্মোহভাবে আইন প্রয়োগ করে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের অঙ্গীকার করেছিলাম। সরকারের সহযোগিতা এবং সবার অংশগ্রহণে তা বাস্তবায়ন সম্ভব হয়েছে।'
 
তিনি আরও বলেন, 'এ নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের মান-সম্মান ও ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। এর ইতিবাচক প্রভাব বিশ্ববাজারে পড়বে। বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।'
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. আবারও জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. দেশব্যাপী জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর সদ্য. সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান সদ্য. আগে কখনো এত সুন্দর ও সুশৃঙ্খল বিমানবন্দর দেখিনি; মন্ত্রীকে জানালেন যাত্রীরা সদ্য. সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের দাফন সম্পন্ন সদ্য. আবারও জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. বৃহস্পতিবার দক্ষিণাঞ্চল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ট্রাম্পের পরাজয়ের খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্য. দেশব্যাপী জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা সদ্য. রাজধানীতে ফুটপাত উচ্ছেদকালে ঘুষ লেনদেন, ম্যাজিস্ট্রেটকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর