"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
কিশোরগঞ্জ-৪ আসনে নিরঙ্কুশ জয় ফজলুর রহমানের
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৭৭ হাজার ৭০৪ ভোটের বড় ব্যবধানে পরাজিত করেন। মোট ১৫০টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ফজলুর রহমান পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫০৩ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শেখ রোকন রেজা পেয়েছেন ৫৪ হাজার ৭৯৯ ভোট।
২৫ জুলাই, ২০২৬
মন্ত্রিসভায় কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিসভার যারা সদস্য হবেন তাদেরকে ফোন করা হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য ডাক পেয়েছেন ২৫ জন। অন্যদিকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ২৪ জন।
২৫ জুলাই, ২০২৬
ফুলছড়িতে তিন বিএনপি নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সংগঠনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে বিএনপি–এর গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
২৫ জুলাই, ২০২৬
সংঘবদ্ধ ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে অপহরণের পর হত্যা
নরসিংদীর মাধবদীর দড়িকান্দি এলাকার একটি ফসলি জমির পাশ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক কিশোরীর (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়। পরিবারের অভিযোগ, নুরা নামে স্থানীয় এক বখাটে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে।
২৫ জুলাই, ২০২৬
২ ঘণ্টা পর এনসিপির অবরুদ্ধ এমপি আল আমিনকে উদ্ধার
নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে এক অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলাকে কেন্দ্র করে অবরুদ্ধ হন এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ তাকে উদ্ধার করে। মঙ্গলবার রাত ৮টা ৫ মিনিটে বিসিক শিল্পাঞ্চলের এক নম্বর গেটের ভেতরে অবস্থিত একটি পোশাক কারখানা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান।
২৫ জুলাই, ২০২৬
ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার্থে সবাই ঢাকা-৮ এ আসুন: নাহিদ
ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ফেসবুক পোস্ট শেয়ার করে সবাইকে ঢাকা-৮ আসনে যাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাত ১০টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
২৫ জুলাই, ২০২৬
সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নিতাই রায় চৌধুরী
নতুন মন্ত্রিসভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির নিতাই রায় চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে, তিনি ২ মে ১৯৯০ থেকে ৯ সেপ্টেম্বর ১৯৯০ সাল পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ৯ সেপ্টেম্বর ১৯৯০ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে শপথ নেন।
২৫ জুলাই, ২০২৬
১০ থেকে ১২ মার্চের মধ্যে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাবও আনা হবে।
২৫ জুলাই, ২০২৬
সংশোধনীর পরে গণভোটের বড় পরিবর্তন, গেজেট প্রকাশ ইসির
ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং সংবিধান সংস্কারের প্রস্তাবের বিষয়ে জনমত যাচাইয়ে গত ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। ওই গণভোটের ফলাফল ১৩ ফেব্রুয়ারি প্রথম দফায় গেজেটে প্রকাশিত হয়েছিল।
২৫ জুলাই, ২০২৬
বনানী থানার 'ওসি' ও 'এসআই' এর বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ
রাজধানীর বনানীতে জোরপূর্বক বাড়ি দখল করে বনানী থানার ওসি খালেদ মনসুর ও উক্ত থানার এস আই রায়হান এর সহযোগিতায় বাড়ির মালিককে মেরে ফেলার হুমকির অভিযোগ উঠেছে। রাজধানীর বনানী এলাকার ই-ব্লকের ১৩ নং রোডের ৫০ নম্বর বাসার নিচতলায় 'টার্কিস বাজার' নামক একটি প্রতিষ্ঠান নিয়ে বাড়ীর মালিক ও রেস্টুরেন্ট মালিকের বিবাদকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে জানা গেছে।
২৫ জুলাই, ২০২৬