"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ঢাকা-৮ আসনে ফল পাল্টানোর অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নাসীরুদ্দীন
ঢাকা-৮ আসনের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ছয়টি কেন্দ্রের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কার্যালয়ে গিয়ে এ অভিযোগ জানান।
২৫ জুলাই, ২০২৬
শপথ গ্রহণ করলেন নবনির্বাচিত মন্ত্রীরা
নতুন সরকারের মন্ত্রীদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার পর বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে একই দিন দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। প্রথমে বিএনপি থেকে নির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করেন। এরপর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও অন্যান্য দলের সংসদ সদস্যরা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
২৫ জুলাই, ২০২৬
রাজশাহীতে পরিত্যক্ত কার্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের স্লোগান
রাজশাহী জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে গিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ–এর কয়েকজন নেতা-কর্মী স্লোগান দিয়েছেন। ওই সময় তাঁদের হাতে জাতীয় ও দলীয় পতাকা ছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা গেছে। স্লোগান দেওয়ার ছবি ও ভিডিও পরে ফেসবুকে পোস্ট করা হয়।
২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়ার আসনে মনোনয়ন পেলেন যিনি
এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
চুক্তিতে ৪ সচিব নিয়োগ দিল সরকার
দেশের প্রশাসনিক কাঠামোতে গতিশীলতা আনতে এক মন্ত্রণালয় ও তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে চারজন নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সাবেক এই চার সরকারি কর্মকর্তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক সচিব পদে নিয়োগ দেওয়া হয়। নবনিযুক্ত কর্মকর্তারা কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার খাতের নীতি নির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করবেন।
২৫ জুলাই, ২০২৬
ভোট দিতে যাওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
ফেনী সদর উপজেলায় নিজের স্ত্রীকে ভোট দেওয়ার কারণে মৌখিকভাবে ‘তিন তালাক’ দেওয়া ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ধর্মপুর বাঁশতলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘরের তিন সন্তানকে সঙ্গে নিয়ে প্রথমবার ভোট দিতে গিয়ে স্বামীর নিষেধ অমান্য করেন বিবি জহুরা (৩২)। তার স্বামী ইসমাইল হোসেন কাওসার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে জহুরাকে ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেন কাওসার।
২৫ জুলাই, ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন এহছানুল হক মিলন
নতুন মন্ত্রিসভায় এবারও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে, ২০০১-২০০৬ সালে চার দলীয় জোট সরকারের সময় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে শপথ নেন।
২৫ জুলাই, ২০২৬
আন্তজার্তিক মাতৃভাষা দিবসে শহীদদের স্মরণে তেজগাঁও কলেজ ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তেজগাঁও কলেজ শাখার নেতা-কর্মীরা। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তেজগাঁও কলেজ ছাত্রদল আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন ভুঁইয়া, ২নং যুগ্ম আহ্বায়ক আশিক আহমেদ। এছাড়াও অন্যতম যুগ্ম আহ্বায়ক শামিম আহমেদ রবিন, এস আই জুয়েল শিকদার ও আলামিন হোসেন রাসেল অংশ নেন।
২৫ জুলাই, ২০২৬
বাংলা একাডেমি পুরস্কার পায়নি কবি মোহন রায়হান, কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার–২০২৫ সালের জন্য মনোনীত হলেও কবি মোহন রায়হান পুরস্কার পাননি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে এবং সেগুলো আমলে নেওয়া হয়েছে। অভিযোগগুলোর মধ্যে ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা ‘তাহেরের স্বপ্ন’ কবিতাটির বিষয়টিও রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
২৫ জুলাই, ২০২৬
ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার: ইসরায়েলি সংবাদমাধ্যম
উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে তেহরানের পাল্টা হামলার জবাবে কাতার ইরানে হামলা চালিয়েছে। গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কাতারের সামরিক বাহিনী। কাতারের হামলার বিষয়ে অবগত অজ্ঞাতনামা পশ্চিমা সূত্রের বরাতে ইসরায়েল টেলিভিশন চ্যানেল ১২ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
২৫ জুলাই, ২০২৬