রাজশাহীতে পরিত্যক্ত কার্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের স্লোগান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
রাজশাহী জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে গিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ–এর কয়েকজন নেতা-কর্মী স্লোগান দিয়েছেন। ওই সময় তাঁদের হাতে জাতীয় ও দলীয় পতাকা ছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা গেছে। স্লোগান দেওয়ার ছবি ও ভিডিও পরে ফেসবুকে পোস্ট করা হয়।

নগরের সিটিহাট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের এই কার্যালয়টি ২০২৪ সালের ৫ আগস্ট ব্যাপক ভাঙচুরের শিকার হয়। দরজা-জানালা খুলে নেওয়া হয়, এমনকি ইটও ভেঙে সরিয়ে ফেলা হয়। এরপর থেকেই ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল। হঠাৎ সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল আটটার দিকে ১২ থেকে ১৫ জন নেতা-কর্মী ওই কার্যালয়ের সামনে যান। পরে চারজন ক্যামেরার সামনে এসে স্লোগান দেন। তাঁদের মধ্যে দুজন মাস্ক পরা ছিলেন, একজন হেলমেট ব্যবহার করেছিলেন এবং অন্য একজন কোনো হেলমেট বা মাস্ক ছাড়াই ছিলেন। ভিডিওতে তাঁদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–এর সভানেত্রী শেখ হাসিনা, দলের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্তের নামে স্লোগান দিতে দেখা যায়।

প্রথমে তাঁরা কার্যালয়ের সামনে ছবি ও পতাকা হাতে স্লোগান দেন। পরে ভেতরে ঢুকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানানোর চেষ্টা করেন। রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্ত নিজেই ফেসবুকে সেই ভিডিও পোস্ট করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও তাদের কার্যক্রম নিষিদ্ধ। দলীয় কার্যালয়ে গিয়ে এ ধরনের কর্মকাণ্ডের সুযোগ নেই এবং পুলিশ ঘটনাস্থলে পেলে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ