"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
৫ আসনে শাপলা কলির জয়, অনেক জায়গায় লড়াই চলছে : আসিফ মাহমুদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা চলাকালীন প্রাথমিক ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
২৫ জুলাই, ২০২৬
বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ইকবাল হাসান মাহমুদ
নতুন মন্ত্রিসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে, ২০০১-২০০৬ সালে চার দলীয় জোট সরকারের সময় তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে শপথ নেন।
২৫ জুলাই, ২০২৬
যশোরে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন
একুশের প্রথম প্রহরে যশোরে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। এজন্য রাত ১২টার আগেই যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় (এমএম কলেজ) চত্বেরের শহীদ বেদি এবং আশপাশের এলাকা মানুষের ঢল নামে। রাত ১২টার আগেই লোকেলোকারণ্য হয়ে ওঠে এমএম কলেজ চত্বর।
২৫ জুলাই, ২০২৬
চাঁদা এবং চাঁদাবাজির মধ্যে পার্থক্য আছে: সড়ক পরিবহন মন্ত্রী
চাঁদা ও চাঁদাবাজির মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পরিবহন খাতে মালিক-শ্রমিকদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে অর্থ সংগ্রহকে চাঁদাবাজি বলা ঠিক নয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
ভালো কাজ করলেই মিলছে ফ্রি ইফতার-রাতের খাবার
দিনে মাত্র একটি ভালো কাজ করলেই মিলছে বিনামূল্যে ইফতার ও রাতের খাবার। রাজধানীভিত্তিক সংগঠন ‘ভালো কাজের হোটেল’ কুড়িগ্রামের চিলমারীতে এ কার্যক্রম পরিচালনা করছে। প্রতিদিন কয়েকশ অসহায়, ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে ইফতারসামগ্রী। চিলমারী উপজেলার রমনা রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ইফতার বিতরণকে ঘিরে নারী-পুরুষ ও শিশুদের ভিড়। কেউ দিনমজুর, কেউ রিকশাচালক, আবার কেউ রেলওয়ে বস্তির বাসিন্দা। সবার মুখে একটাই কথা ‘আজ একটা ভালো কাজ করেছি’।
২৫ জুলাই, ২০২৬
ঠাকুরগাঁও-১: ৮২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল
ঠাকুরগাঁও-১ আসনের ৮২টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে রয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ৩ হাজার ১৩৩ ভোট পেয়েছেন। প্রধান প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ৫৯ হাজার ৪৪৪ ভোট পেয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
মন্ত্রিসভায় ডাক পাচ্ছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন
এ জেড এম জাহিদ হোসেন বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ নিতে যাচ্ছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ সচিব তাকে ফোন করে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। আজ বিকেলে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির উপস্থিতিতে বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয়। তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
২৫ জুলাই, ২০২৬
গোসাইরহাট বণিক সমিতির আহ্বায়ক কাজল মাতব্বরের জানাজা সম্পন্ন
বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার বণিক সমিতির সম্মানিত আহ্বায়ক কাজল মাতব্বর (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২১ ফেব্রুয়ারি) বাদ জোহর ইদিলপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজসহ প্রায় পাঁচ থেকে ছয় হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। বিশাল এই উপস্থিতিতে মাঠ ও পার্শ্ববর্তী এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
২৫ জুলাই, ২০২৬
নদীর পাড় থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীর পাড় থেকে সাবেক ইউপি সদস্য (মেম্বার) আমীর হোসেনের (৪৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে নদীর পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমীর হোসেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের সাবেক মেম্বার ছিলেন। সূত্র জানায়, নিহত আমীর হোসেন মেম্বারের বাবার বাড়ি রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজৌপুর গ্রামে।
২৫ জুলাই, ২০২৬
জায়নবাদী মতাদর্শ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, জায়নবাদ বা উগ্র ইহুদি জাতীয়তাবাদ মুসলিম বিশ্বে অস্থিতিশীলতার প্রধান চালিকাশক্তি এবং মানবতার জন্য একটি গুরুতর হুমকি। তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ দেশটির ওপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬