গোসাইরহাট বণিক সমিতির আহ্বায়ক কাজল মাতব্বরের জানাজা সম্পন্ন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার বণিক সমিতির সম্মানিত আহ্বায়ক কাজল মাতব্বর (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বাদ জোহর ইদিলপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজসহ প্রায় পাঁচ থেকে ছয় হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। বিশাল এই উপস্থিতিতে মাঠ ও পার্শ্ববর্তী এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

​পারিবারিক ও ব্যক্তিগত জীবন: মরহুম কাজল মাতব্বর গোসাইরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

​পারিবারিক সূত্রে জানা যায়, গত দুইদিন আগে তীব্র জ্বর নিয়ে তিনি ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

​তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোসাইরহাট বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজ। শোকবার্তায় বক্তারা বলেন, 'কাজল মাতব্বর শুধু একজন ব্যবসায়ীই ছিলেন না, তিনি ছিলেন বাজারের শৃঙ্খলার প্রতীক এবং ব্যবসায়ীদের আস্থার স্থল। তার অভাব সহজে পূরণ হওয়ার নয়।'

​জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় দাফন করা হয়।

সদ্য সংবাদ/মো.সাহেদ আহমেদ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ