বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয়। তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ডা. জাহিদ। ওই আসনের ২০০টি কেন্দ্রে তিনি ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম পান ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট।