"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ভালুকায় ভোটকেন্দ্রে ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল; প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি
ময়মনসিংহের ভালুকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে একটি কেন্দ্রে কয়েক তরুণের ব্যালট পেপারে সিল মারার অভিযোগ উঠেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের লোহাবৈ বরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
নতুন মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যরা আজ জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন। এর পরপরই অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় সর্বসম্মতিক্রমে তারেক রহমান কে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিপরিষদ ঘোষণা করবেন তিনি। বৈঠকে অংশগ্রহণকারী দলটির শীর্ষ নেতারা ইতিমধ্যেই মন্ত্রিপরিষদে ডাক পেয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
মাতৃভাষা দিবসের মোনাজাতে শহীদ জিয়ার নাম উল্লেখ না করায় ইবি ছাত্রদলের প্রতিবাদ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন পরবর্তী দোয়া ও মোনাজাতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে শাখা ছাত্রদল। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিএনপি পন্থী শিক্ষাক সংগঠনগুলো, শাখা ছাত্রদল, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
২৫ জুলাই, ২০২৬
বুয়েটে রাজনৈতিক স্লোগান: আবরার ফাহাদের ভাইয়ের অভিযোগ, জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী
অরাজনৈতিক ক্যাম্পাস হিসেবে পরিচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনৈতিক কর্মসূচি পালন করেছেন এবং রাজনৈতিক স্লোগান দিয়েছেন অভিযোগ করেছেন ছাত্রলীগের হাতে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ। তবে অভিযোগ অস্বীকার করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বুয়েট ক্যাম্পাসে তারাবির নামাজ আদায় করতে যান নাসীরুদ্দীন পাটওয়ারী।
২৫ জুলাই, ২০২৬
ইসরায়েলে হামলার জেরে হিজবুল্লাহর ওপর লেবাননের নিষেধাজ্ঞা
লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম ইসরায়েলে হিজবুল্লাহর হামলার পর দেশটির অভ্যন্তরে এই ইসলামি সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীর সব ধরনের সামরিক কর্মকাণ্ডের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। একই সঙ্গে, হিজবুল্লাহর রাজনৈতিক কর্মকাণ্ডও সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে লেবাননের সরকার। সোমবার (২ মার্চ) রাজধানী বৈরুতের প্রেসিডেন্সিয়াল প্রাসাদে অনুষ্ঠিত এক জরুরি মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই, ২০২৬
ফয়জুল করিমের আসনে এগিয়ে ধানের শীষ
বরিশাল থেকে বেসরকারি ফলাফলে জানা গেছে, বরিশাল-৫ (সিটি–সদর) আসনে ২৬টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ভিত্তিতে বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার এগিয়ে আছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ১৭,৯৯২ ভোট সংগ্রহ করেছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ফয়জুল করিম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১৪,৯২৫ ভোট। ফলাফলের এই পার্থক্য থেকে দেখা যাচ্ছে, ধানের শীষ প্রতীকধারীর পরিমাণ ভোটের আধুনিকার ভিত্তিতে এগিয়ে থাকার ঝোঁক।
২৫ জুলাই, ২০২৬
৫ম বারের মতো এমপি হিসেবে শপথ নিলেন আমান উল্লাহ আমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা ও সাবেক ডাকসুর ভিপি, সাবেক এমপি, মন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক আমান উল্লাহ আমান পঞ্চমবারের মতো সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ গ্রহণ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে প্রায় ৮৪ হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত হন তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর সংসদ ভবন কমপ্লেক্সে নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠানের মধ্যে আমান উল্লাহ আমান সহ অন্যান্য এমপিরা শপথ বাক্য পাঠ করেন। শপথ পাঠ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৮, এলাকায় উত্তেজনা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ফাজিলখাঁর হাট এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজন বিএনপি ও তার অঙ্গসংগঠনের এবং বাকি চারজন জামায়াত ও ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত। আহতরা হলেন শাহেদুল আলম, মো. ইমন, মো. মনজুর, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ এনাম, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ সালাহউদ্দিন ও মোহাম্মদ আবির।
২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে পুরোনো বইয়ের বিনিময়ে নতুন বই উৎসব
কুড়িগ্রামে দুই দিনব্যাপী অমর একুশে ‘বই বিনিময়’ উৎসব শুরু হয়েছে। উৎসবে পুরোনো বইয়ের বিনিময়ে নতুন বই পাওয়া যাচ্ছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুড়িগ্রাম কলেজ মোড় বিজয় স্তম্ভের সামনে এ উৎসবের আয়োজন করা হয়। বই বিনিময় উৎসবের উদ্ধোধন করেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শফিকুর রহমান। এর আগে বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশন ও বৃক্ষরোপণের মাধ্যমে উৎসব শুরু হয়।
২৫ জুলাই, ২০২৬
আ. লীগ নেতা থেকে বিএনপি বনে যাওয়া কে এই জামাল?
পেশায় ঝাড়ুদার হলেও তৎকালীন স্বৈরাচার সরকারের ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের চিহ্নিত সন্ত্রাসী দারুসসালাম থানার সেচ্ছাসেবক লীগের সভাপতি ইসলামের আশীর্বাদে কপাল খুলেছিল জামালের। সংগঠনের সভাপতি ইসলামকে দেওয়া বার লাখ টাকার বিনিময়ে পাওয়া সহ-সভাপতি পদ ব্যবহার করে আঙ্গুল ফুলে কলা গাছ হন জামাল।
২৫ জুলাই, ২০২৬