"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ঢাকা-বরিশাল মহাসড়কের ট্রাকের ধাক্কায় হেলপার নিহত
রোববার (৮ মার্চ) সকাল সারে পাঁচটার দিকে শনিবার রাতে লাকরি বোঝাই একটি ট্রাক চাকা খুলে ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরের আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকার অবস্থান নেয়। সকাল সারে পাঁচটার দিকে আরেকটি বেপরোয়া ট্রাক এসে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও হেলপারসহ ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে অবস্থান নেওয়া ট্টাকের চালকের ছেলে ইসমাইল হোসেন (১৮) ঘটনা স্থলের মারা যায় এবং চালক রাসেল হোসেন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ট্রাম্পকে নিয়ে তর্কের জেরে বাবার হাতে নিহত ব্রিটিশ তরুণী
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ট্রাম্পকে নিয়ে তর্ক করার জেরে বাবার করা গুলিতে প্রাণ হারিয়েছেন ২৩ বছর বয়সী ব্রিটিশ তরুণী লুসি হ্যারিসন। গত বছরের জানুয়ারি মাসে এই ঘটনাটি ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, নিহত লুসি চেশায়ারের ওয়ারিংটনের বাসিন্দা ছিলেন। ঘটনার দিন তিনি টেক্সাসের প্রসপার এলাকায় বাবার বাড়িতে বেড়াতে যান। থ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ ও তার বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বাবার সঙ্গে তর্কের একপর্যায়ে লুসি প্রশ্ন করেন, যদি ট্রাম্পের বিরুদ্ধে লাঞ্ছিত কোনো নারী তার জায়গায় থাকত, তবে তিনি কেমন বোধ করতেন।
২৫ জুলাই, ২০২৬
প্রবাসী শক্তিতে ভরসা বাফুফের: আরও এক ইংল্যান্ড প্রবাসী ফুটবলার আসছেন বাংলাদেশে
নারী ফুটবলে প্রবাসী প্রতিভা খুঁজে দলে অন্তর্ভুক্ত করার ধারাবাহিকতায় নতুন আরেকটি নাম যোগ হতে যাচ্ছে। সুইডেনপ্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীর পর এবার ইংল্যান্ডে বেড়ে ওঠা তরুণ ফুটবলার শায়লা মদিনা আহমেদকে বিবেচনায় নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বয়সভিত্তিক দলের জন্য তাকে দলে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ফেডারেশন। ২০০৯ সালে জন্ম নেওয়া ১৬ বছর বয়সী শায়লা বর্তমানে ইংল্যান্ডে নিয়মিত ফুটবল খেলছেন। অল্প বয়সেই প্রতিভার স্বাক্ষর রেখে তিনি পূর্ণ স্কলারশিপ নিয়ে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার মর্যাদাপূর্ণ ‘ফাউন্ডেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামে’।
২৫ জুলাই, ২০২৬
বোরহানউদ্দিনে শত্রুতার জেড়ে মাছের খামারে বিষ প্রয়োগ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি মাছের খামারে বিষ প্রয়োগের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতে কয়েক লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ করেছেন খামার মালিক আলমগীর। এ ঘটনায় তিনি নূরউদ্দিন ফরাজী নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং তিনি কিছুদিন কারাগারে ছিলেন বলে জানা গেছে। পরবর্তীতে স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
২৫ জুলাই, ২০২৬
ইরানে ফল বাজারে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
ইরানের মধ্যাঞ্চলের ইসপাহান প্রদেশের দোরচেহ শহরে একটি ফলের বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় চারজন নিহত হয়েছে। এদের মধ্যে দুইজন বৈমানিক ও দুইজন স্থানীয় ব্যবসায়ী। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সেনাবাহিনীর একটি প্রধান বিমানঘাঁটির নিকটবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
২৫ জুলাই, ২০২৬
মাটির নিচে ড্রোনঘাঁটির ভিডিও প্রকাশ করল ইরান
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সহ শীর্ষ কমান্ডার ও কর্মকর্তারা নিহত হওয়ার পর এ ঘটনায় প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরান। রোববার (১ মার্চ) ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। পাশাপাশি উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন স্থানে বিস্ফোরণ শোনা গেছে—দুবাই, দোহা, মানামা ও জেরুজালেমে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
লিসবনে পর্তুগাল বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পর্তুগাল বিএনপির আহবায়ক কমিটি একাংশের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে লিসবনের স্হায়ী একটি রেস্টুরেন্টে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব আজমল আহমেদ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক জনাব শামসুজ্জামান জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সম্মানিত রাষ্ট্রদূত ড. মাহফুজুল হক।
২৫ জুলাই, ২০২৬
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে নেই ভোটার
গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটার উপস্থিতি শূন্যের কোটায়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, অনেক কেন্দ্রে ভোটার প্রায় শুন্য। অনেক কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর প্রতিনিধিই চোখে পড়েনি। বিশেষ করে গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গিপাড়া এলাকার ভোটকেন্দ্রগুলোতে সকাল ৭টার পরেও ভোটার উপস্থিতি শূন্যের কাছাকাছি ছিল। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২,৫৪০, যার মধ্যে নারী ভোটার ১,২৪০।
২৫ জুলাই, ২০২৬
দেশ ছেড়ে পালানোর সময় গ্রেফতার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী
দুর্নীতির গুরুতর অভিযোগ মাথায় নিয়ে দেশত্যাগের চেষ্টা করার সময় গ্রেফতার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো। রোববার (১৫ ফেব্রুয়ারি) দেশটির জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। নাবুর প্রকাশিত বিবৃতিতে বলা হয়, রোববার গোপনে দেশ ছাড়ার চেষ্টা করার সময় ‘মিডাস’ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত গালুশচেঙ্কোকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি কারা হেফাজতে রয়েছেন। আইন ও আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে: অর্থমন্ত্রী
আগামীতে দেশের শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। আমীর খসরু বলেন, 'পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে সরকারের নানা পরিকল্পনা রয়েছে। দেশে আর পৃষ্ঠপোষকতার রাজনীতি চলবে না। আগামী বাজেট কোনো গতানুগতিক বাজেট হবে না। অর্থনৈতিকভাবে উত্তোলনের পথে হাঁটবে দেশ।
২৫ জুলাই, ২০২৬