ইরানে ফল বাজারে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরানের মধ্যাঞ্চলের ইসপাহান প্রদেশের দোরচেহ শহরে একটি ফলের বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় চারজন নিহত হয়েছে। এদের মধ্যে দুইজন বৈমানিক ও দুইজন স্থানীয় ব্যবসায়ী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সেনাবাহিনীর একটি প্রধান বিমানঘাঁটির নিকটবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

ইরানের আর্মি অ্যাভিয়েশন ট্রেনিং সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, নিহত দুই সেনাসদস্য হলেন পাইলট কর্নেল হামিদ সারভাজাদ এবং কো-পাইলট মেজর মুজতবা কিয়ানি। হেলিকপ্টারটি বাজারে আছড়ে পড়ার পর আগুন ধরে গেলে সেখানে কর্মরত দুই ব্যবসায়ীও ঘটনাস্থলেই প্রাণ হারান।

ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সেনাবাহিনী ও বিচার বিভাগ পৃথক তদন্ত শুরু করেছে। স্থানীয় বিচার বিভাগীয় প্রধান আসাদুল্লাহ জাফারি জানিয়েছেন, তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, এর এক সপ্তাহেরও কম সময় আগে হামাদান প্রদেশে প্রশিক্ষণের সময় ইরানের বিমান বাহিনীর একটি এফ-৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। কয়েক দশকের মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান তাদের পুরনো সামরিক ও বেসামরিক বিমানগুলো আধুনিকায়ন করতে পারছে না, যা প্রায়ই এ ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এই দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে নতুন দফার আলোচনা শুরু হতে যাচ্ছে। এ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ওয়াশিংটন এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ালেও তেহরান সাফ জানিয়ে দিয়েছে যে, তারা কোনো ধরনের চাপের কাছে মাথা নত করবে না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক