"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
শিবিরের কেন্দ্রীয় কমিটিতে ডাকসুর ভিপি-জিএস
এ ছাড়া কেন্দ্রীয় কমিটিতে অফিস সম্পাদক হিসেবে আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, ছাত্রঅধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব এবং সমাজসেবা সম্পাদক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)–এর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ দায়িত্ব পেয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
ইরানের সাবেক প্রেসিডেন্ট বেঁচে আছেন: আনাদোলু এজেন্সি
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হননি নিশ্চিত করে তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা জানিয়েছেন, তিনি জীবিত ও নিরাপদ আছেন। তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। এর আগে, আন্তর্জাতিক গণমাধ্যমে আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়লে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়।
২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান
নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মরণোত্তর ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেওয়া হয়। রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তাঁর নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
২৫ জুলাই, ২০২৬
শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন আজ
আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনে সাধারণ ভোটারদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের ভোটকেন্দ্র নিয়েও কৌতূহল রয়েছে জনমনে। বিভিন্ন দলের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নেতারা নিজ নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপি চেয়ারপারসনের দায়িত্বপ্রাপ্ত নেতা তারেক রহমান রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। ভোট প্রদান শেষে তিনি কয়েকটি কেন্দ্র পরিদর্শন করবেন বলে জানা গেছে।
২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান থাকবেন যেখানে
১৭ বছর পর দেশে ফিরে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে ওঠেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ অনুষ্ঠান।
২৫ জুলাই, ২০২৬
কেন আলোচনার কেন্দ্রে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন?
চাঁদপুর-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি নেতা আ ন ম এহসানুল হক মিলন পূর্ণ শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্ব নিয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেওয়ার পর তিনি সচিবালয়ে সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনা প্রকাশ করেন। মিলন জানান, নকল ও প্রশ্নপত্র ফাঁসের সমস্যা আর কখনও ফিরে আসবে না। তিনি বলেন, 'অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল; এবারও তা বজায় থাকবে।'
২৫ জুলাই, ২০২৬
মৃত্যু পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায়
সাম্প্রতিক শপথ অনুষ্ঠানে আসন গ্রহণ নিয়ে বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মন্ত্রিসভায় ডাক পেলে তিনি তা আগে থেকেই জানতেন। কিন্তু অনুষ্ঠানে এক কর্মকর্তা তাকে না চিনে আসন ছেড়ে চলে যেতে বলেন এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ডাকার হুমকি দেন। এতে অপমানবোধ করে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। গণমাধ্যমে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
২৫ জুলাই, ২০২৬
ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান
এদিকে মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কমান্ড মার্কিন সেন্টকম এক বিবৃতিতে দাবি করেছে, অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় ইরানের এক হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা, আইআরজিসির সদরদপ্তর, বিভিন্ন কন্ট্রোল সেন্টার এবং তেহরানের একাধিক সামরিক অবকাঠামো। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। হামলায় খামেনির জামাতা, নাতি, কন্যা এবং পুত্রবধূও নিহত হয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
সমঝোতায় ট্রাম্পের না, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি
মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক অভিযানে ইরানের নৌ, বিমান ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশ ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অভিযানে মার্কিন বাহিনী অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে। শনিবার (৭ মার্চ) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প দাবি করেছেন, মার্কিন হামলায় ইরানি নৌবাহিনীর ৪৪টি জাহাজ ধ্বংস হয়েছে এবং দেশটির যুদ্ধবিমানগুলোকেও কার্যত অকার্যকর করে দেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাও বড় ধরনের ধাক্কা খেয়েছে।
২৫ জুলাই, ২০২৬
নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে: মির্জা ফখরুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে নিজের ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, 'এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।'
২৫ জুলাই, ২০২৬