"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
যুদ্ধবিরতি নিয়েই অনিশ্চয়তা, লেবাননে হামলায় উত্তেজনা ফের চরমে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার (৮ এপ্রিল) লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায় অন্তত ২৫৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। গোষ্ঠীটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
এখনই এনসিপির জোট থেকে বের হয়ে যাওয়া উচিত: মীর স্নিগ্ধ
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “শামান্তা সারমিনের মতো আমিও মনে করি, এনসিপির এখনই জোট থেকে বেরিয়ে আসা উচিত। কারণটি সহজ—যদি এনসিপি নিজেকে বড় দল হিসেবে না দেখে, তবে বিশ্বের কেউ তাকে বড় বানাতে পারবে না। নিজেদের আদর্শ, অবস্থান ও রাজনীতিকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। এতে সাময়িক কিছু অসুবিধা হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
২৫ জুলাই, ২০২৬
জামালপুরে মানুষের ভারে ব্রিজ ভেঙে নদীতে: ৫ শিশু-কিশোরের মরদেহ উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। থানার সামনে একটি ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে গেলে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার ছেলে রিফাত (১৬) ও মেয়ে মায়ামনি (১০) এবং গামারিয়া এলাকার আবির (১৬)।
২৫ জুলাই, ২০২৬
ইরানে ১০ লাখ সৈনিকের বাহিনী প্রস্তুত, যুদ্ধ মার্কিন সেনাদের জন্য ‘নরক’ পরিণত করার হুমকি
ইরান তাসনিম নিউজের বরাতে জানিয়েছে, যদি মার্কিন সেনারা ইরানে প্রবেশ করে, এই বাহিনী তাদের জন্য নরক বানাতে সক্ষম। মাস দুয়েক আগে আয়াতোল্লা শাসনের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামা ইরানের যুবসমাজ এখন মার্কিন সেনাদের বিপক্ষে নিজেদের ত্যাগী ভূমিকার জন্য প্রস্তুত। প্রসঙ্গত, কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর চিন্তাভাবনা করছেন বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত ইরানে স্থল অভিযান পরিচালনার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
২৫ জুলাই, ২০২৬
চান্দিনায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসিল্যান্ড
কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই সাংবাদিককে আটক, মোবাইল ফোন জব্দ এবং হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভিযোগ উঠেছে সহকারী কমিশনার ফয়সাল আল নূরের বিরুদ্ধে। বুধবার (১ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। ঘটনার পর সন্ধ্যায় এক সাংবাদিকের হাতে হাতকড়া পরানো অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এতে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ইরান চুক্তি না মানলে ফের যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের
ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি চুক্তির শর্ত ভঙ্গ করে, তাহলে যুক্তরাষ্ট্র এমন ভয়াবহ হামলা চালাবে, যা বিশ্ব আগে কখনও দেখেনি। তিনি দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা ইতোমধ্যে দুর্বল হয়েছে, তবে মার্কিন বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা হয়েছে, যেখানে দেশটির পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ রাখা এবং হরমুজ প্রণালী নিরাপদ ও উন্মুক্ত রাখার শর্ত রয়েছে। এসব শর্ত মানা না হলে যুদ্ধবিরতি শেষে আবারও ‘লড়াকু অভিযান’ শুরু হবে বলে জানান তিনি।
২৫ জুলাই, ২০২৬
বেলা ১১টায় শুরু সংসদ অধিবেশন
জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, অধিবেশনের শুরুতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্ন ও উত্তর।
২৫ জুলাই, ২০২৬
নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান, যা বলছেন চীনা সামরিক বিশেষজ্ঞরা
বিশ্বের অন্যতম আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ-৩৫ স্টেলথ ফাইটার প্রথমবারের মতো আকাশযুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ মার্চ) ইরানের আকাশে অভিযানের সময় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এটি ক্ষতিগ্রস্ত হয় এবং পরে মধ্যপ্রাচ্যে একটি মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ করে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে। তবে নির্দিষ্ট ঘাঁটির নাম প্রকাশ করা হয়নি।
২৫ জুলাই, ২০২৬
একদিনের তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে: জ্বালানিমন্ত্রী
ইরান তাসনিম নিউজের বরাতে জানিয়েছে, যদি মার্কিন সেনারা ইরানে প্রবেশ করে, এই বাহিনী তাদের জন্য নরক বানাতে সক্ষম। মাস দুয়েক আগে আয়াতোল্লা শাসনের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামা ইরানের যুবসমাজ এখন মার্কিন সেনাদের বিপক্ষে নিজেদের ত্যাগী ভূমিকার জন্য প্রস্তুত। প্রসঙ্গত, কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর চিন্তাভাবনা করছেন বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত ইরানে স্থল অভিযান পরিচালনার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
২৫ জুলাই, ২০২৬
অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির
বৃহস্পতিবার জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন উত্থাপন করেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। প্রতিবেদনে বলা হয়েছে, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১৬টি এখনই বিল আকারে সংসদে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই-বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল আনার সুপারিশ করা হয়েছে। এছাড়া চারটি অধ্যাদেশ রহিত করার জন্য বিল আনার প্রস্তাব দিয়েছে কমিটি। ১৪টি বিষয়ে বিরোধী দল নোট অব ডিসেন্ট দিয়েছে। অন্যদিকে ৯৮টি অধ্যাদেশ হুবহু এবং ১৫টি সংশোধিত আকারে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬