"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
প্রধানমন্ত্রীর সম্ভাব্য রাষ্ট্রীয় সফর নিয়ে প্রকাশিত সংবাদের সত্যতা নেই: অতিরিক্ত প্রেস সচিব
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য রাষ্ট্রীয় সফর সংক্রান্ত সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবরের কোনো সত্যতা নেই। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।
২৫ জুলাই, ২০২৬
অর্থ বরাদ্দ না থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কার্যক্রম বন্ধ
রাজধানীর বিভিন্ন সড়ক ও মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। সরকারের কাছ থেকে প্রয়োজনীয় বাজেট না পাওয়ায় গত ১ মার্চ থেকে তারা আর দায়িত্ব পালন করছেন না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের দূতাবাসের বিশেষ সতর্কতা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন, এমন ভ্রমণকারীদের জন্য বিশেষ পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সম্ভাব্য ভ্রমণ বিঘ্ন বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচ বিবেচনায় রেখে নিজের খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। শনিবার (২১ মার্চ) এক বার্তায় দূতাবাস জানায়, ভিসা সাক্ষাৎকারে যথাযথ প্রস্তুতি নিয়ে উপস্থিত হতে হবে। এ সময় এমন প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে, যা থেকে স্পষ্ট হয় যে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর ভ্রমণকারী সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হবেন না।
২৫ জুলাই, ২০২৬
খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৩৫টি দোকান
স্থানীয়রা জানান, গভীর রাতে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর বলেন, 'আগুনে আমাদের বাজারের ৩৫টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রাথমিক ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা।'
২৫ জুলাই, ২০২৬
সম্পূর্ণ সুস্থ মোজতবা খামেনি; প্রকাশ্যে না আসায় কাটছে না শঙ্কা
মন পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে নতুন করে জানানো হয়েছে, মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সাম্প্রতিক বিমান হামলার পরও তিনি অক্ষত রয়েছেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে তার জনসমক্ষে অনুপস্থিতি অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি। এর আগে ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এলেক্সাই দেদভ গণমাধ্যমকে জানান, মোজতবা খামেনি ইরানেই অবস্থান করছেন। নিরাপত্তাজনিত কারণে তিনি আপাতত জনসমক্ষে আসছেন না।
২৫ জুলাই, ২০২৬
জামালপুরে জাল টাকার চক্রের সদস্য গ্রেফতার
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় শেরপুর জেলার সদর থানার ০৫ নং ওয়ার্ড চাপাতলী উপজেলা মডেল মসজিদের বিপরীত পাশে ভাড়া বাসায় অভিযান চালিয়ে মুর্শিদুল হককে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তিনি জাল টাকা ও জাল টাকা তৈরীর ব্যবহৃত সরঞ্জাম থাকার কথা স্বীকার করেন। তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ৬,৮০০ টাকা, ১টি মনিটর, ৩টি প্রিন্টার, ১টি পাওয়ার ক্যাবল এবং ১টি মোবাইল ফোন।
২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা
কুড়িগ্রাম জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা হয়েছে। দলের কার্যক্রমকে শক্তিশালী ও সুসংগঠিত করতে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসিম পারভেজ তারা। তার দায়িত্বগ্রহণকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও আশাবাদ বৃদ্ধি পেয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও হামলা
ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত নাতানজ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে আবারও হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা। ইরানের তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, শনিবার (২১ মার্চ) তেহরান ও ইসফাহানের মাঝামাঝি এলাকায় অবস্থিত এই গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল জড়িত বলে দাবি করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ইরানে যুদ্ধের ময়দানে অংশ নেবে ১২ বছরের শিশুরাও!
তেহরানে আইআরজিসির সাংস্কৃতিক কর্মকর্তা রহিম নাদালি জানিয়েছেন, ‘ফর ইরান’ নামের বিশেষ উদ্যোগের আওতায় শিশুরা টহলদারি, চেকপোস্টে দায়িত্ব পালন এবং রসদ সরবরাহের মতো কার্যক্রমে অংশ নেবে। নাদালি বলেন, 'স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেওয়ার জন্য অনুরোধকারী শিশুদের বয়স আগের চেয়ে কম হওয়ায় আমরা সর্বনিম্ন বয়স কমিয়ে ১২ করেছি।' তিনি আরও জানান, ১২ ও ১৩ বছর বয়সীরা এখন থেকে তাদের ইচ্ছামত এসব কাজে অংশ নিতে পারবে।
২৫ জুলাই, ২০২৬
আইআরজিসির ক্ষেপণাস্ত্র ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের হামলা
আইডিএফ আরও জানায়, হামলার সময় একটি মোবাইল সদরদপ্তরেও আঘাত হানা হয়, যেখানে ইরানি কমান্ডারদের উপস্থিতি ছিল বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তাবরিজ অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, চলমান সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত আইআরজিসির শত শত লক্ষ্যবস্তু ও সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬