আইআরজিসির ক্ষেপণাস্ত্র ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ধারাবাহিক হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এসব হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে আইআরজিসির ভূগর্ভস্থ ঘাঁটিসহ একাধিক কৌশলগত অবকাঠামো।

বুধবার (১ এপ্রিল) চালানো এই হামলার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, রাজধানী তেহরানে আইআরজিসির বিভিন্ন স্থাপনায় একাধিক আঘাত হানা হয়েছে। এতে ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

আইডিএফ আরও জানায়, হামলার সময় একটি মোবাইল সদরদপ্তরেও আঘাত হানা হয়, যেখানে ইরানি কমান্ডারদের উপস্থিতি ছিল বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তাবরিজ অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, চলমান সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত আইআরজিসির শত শত লক্ষ্যবস্তু ও সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে।

অন্যদিকে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা অব্যাহত রয়েছে। টানা ৩৪ দিন ধরে চলা এই হামলায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এখন পর্যন্ত সংঘাত বন্ধের কোনো সুস্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান