"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
প্রধানমন্ত্রীকে নিয়ে লেখালেখি করলে ফের আটক শুরু হচ্ছে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে পোস্টের কারণে আবারও গ্রেপ্তার শুরু হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, বেশিরভাগ ঘটনা ঘটে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা পোস্টের কারণে। এ মন্তব্য তিনি করেছেন বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল-এ অনুষ্ঠিত ‘অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায়। আলোচনা সভা আয়োজন করেছে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি।
২৫ জুলাই, ২০২৬
আবুধাবি ও দুবাইয়ের বন্দর দ্রুত খালি করার আহ্বান ইরানের
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে ইরান। শনিবার (১৪ মার্চ) ইরানের খাতাম আল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফকারির বরাতে দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
২৫ জুলাই, ২০২৬
যুদ্ধ বন্ধে কার্যকর প্রস্তাব বিবেচনায় প্রস্তুত ইরান
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে যেকোনো কার্যকর উদ্যোগকে স্বাগত জানাতে প্রস্তুত ইরান। তবে দেশটির দাবি, এই যুদ্ধ তাদের ওপর ‘চাপিয়ে দেওয়া’ হয়েছে এবং এখনো যুক্তরাষ্ট্র তা বন্ধে আন্তরিক নয়। জাপানি সংবাদমাধ্যম কিয়োডোকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এসব কথা বলেন। শনিবার (২১ মার্চ) সাক্ষাৎকারটি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সিতেও প্রকাশ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
যুদ্ধ থামাতে ইরানকেই এগিয়ে এসে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে: ট্রাম্প
ট্রাম্প জানান, তেহরান একটি চুক্তির জন্য আগ্রহী হলেও ওয়াশিংটন কি সেই চুক্তিতে আগ্রহী বা তা করা সম্ভব কি না, তা এখনও অনিশ্চিত। সংবাদমাধ্যমে তার কূটনৈতিক আগ্রহ নিয়ে প্রকাশিত খবরের সমালোচনা করে তিনি জোর দেন, আলোচনার সুযোগ এখন ইরানের ওপর নির্ভর করছে এবং সঠিক শর্ত ছাড়া কোনো সমঝোতা হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি নেতাদের ‘দক্ষ আলোচক’ হিসেবে বর্ণনা করলেও তাদের ‘দুর্বল যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি জানান, তেহরান আলোচনার টেবিলে না আসা পর্যন্ত মার্কিন বাহিনী তাদের ওপর হামলা চালাতে বাধা দেবে না।
২৫ জুলাই, ২০২৬
অবৈধ মজুতবিরোধী অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জানায়, অবৈধ মজুত, পাচার এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে দেশব্যাপী এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভাগ আরও জানায়, বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
২৫ জুলাই, ২০২৬
এই যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর পিবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের এই অভিযানকে একটি ‘আলাদা সংঘর্ষ’ হিসেবে উল্লেখ করেন।
২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে বিদ্যানন্দের ‘মেগা কড়াই’ উদ্বোধন ত্রাণমন্ত্রীর, একসঙ্গে রান্না করা যাবে লাখ মানুষের খাবার
কুড়িগ্রামে বিশ্বের সবচেয়ে বড় কড়াই স্থাপনের দাবি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। তাদের ‘মেগাকিচেন’ প্রকল্পের আওতায় নির্মিত এই বিশাল কড়াইয়ে একসঙ্গে প্রায় এক লাখ মানুষের জন্য খাবার রান্না করা সম্ভব বলে জানিয়েছে সংগঠনটি। শনিবার বিকেলে কুড়িগ্রামে আয়োজিত অনুষ্ঠানে কড়াইটির উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
২৫ জুলাই, ২০২৬
ঈদের ভ্রাতৃত্ব ও ভালোবাসা অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঈদের ভ্রাতৃত্ব ও ভালোবাসার চেতনা অব্যাহতভাবে বহমান থাকবে। পরিবর্তিত গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দ ভিন্ন মাত্রা পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (২১ মার্চ) সকালে চট্টগ্রাম নগরের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
যুদ্ধের মধ্যেই প্রতিদিন ১৩৯ মিলিয়ন ডলার আয় করছে ইরান
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুড তেলের দাম যুদ্ধের প্রভাবে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে ওঠায় ইরান এখন গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম ছাড়ে তেল বিক্রি করতে পারছে। যেখানে যুদ্ধের আগে আন্তর্জাতিক বাজারের তুলনায় ইরানি তেলের দাম প্রায় ১০ ডলারের বেশি কম হতো, তা এখন মাত্র ২.১০ ডলারে নেমে এসেছে। মার্চে ইরানের দৈনিক তেল রপ্তানি প্রায় ১৬ লাখ ব্যারেলে পৌঁছেছে, যা যুদ্ধের আগের স্বাভাবিক রপ্তানির কাছাকাছি।
২৫ জুলাই, ২০২৬
বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
মন্ত্রী জানান, ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেশে দৈনিক গড়ে ১৪ হাজার ৫০০ থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরবরাহ করা হচ্ছে। এদিকে, কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে জ্বালানি সরবরাহ প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'নির্ধারিত পরিমাণ অনুযায়ী প্রতিদিন পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ করা হচ্ছে।'
২৫ জুলাই, ২০২৬