এই যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর পিবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের এই অভিযানকে একটি ‘আলাদা সংঘর্ষ’ হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, হিজবুল্লাহর কারণে লেবানন এই চুক্তিতে অন্তর্ভুক্ত হয়নি। পরিস্থিতি এক সময় দেখা হবে এবং সব ঠিক হয়ে যাবে।

অপরদিকে, মঙ্গলবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্সে লিখেছিলেন, ইরান ও যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের সঙ্গে লেবাননসহ সব স্থানে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছিল, ইরান চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার জন্য জোর দিয়েছিল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন।

এর কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল লেবাননে ইতিহাসের অন্যতম তীব্র বিমান হামলা চালায়। জনবহুল এলাকার আবাসিক ভবন, মসজিদ, মেডিকেল সেন্টার, যানবাহন এবং কবরস্থানেও বোমা হামলা করা হয়েছে।

লেবাননকে চুক্তির বাইরে রাখায় পুরো অঞ্চলের যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে। ফারস নিউজ জানিয়েছে, লেবাননে হামলার প্রতিবাদে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল স্থগিত করা হয়েছে।

তাসনিম নিউজ এজেন্সি এক ইরানি সূত্রের বরাতে জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করতে থাকে, তেহরান চুক্তি থেকে বেরিয়ে যাবে। তবে হামলার কয়েক ঘণ্টা পার হলেও ইরান এখনো ইসরায়েলের দিকে কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন ছোড়েনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান