"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
যুদ্ধবিরতির প্রথম দিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ২৫৪
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ১৬৫ জন। যুদ্ধবিরতি মেনে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা বন্ধ রাখলেও হামলা অব্যাহত রাখে ইসরায়েল। লেবাননের জরুরি পরিষেবা সংস্থা সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলায় রাজধানী বৈরুতেই নিহত হয়েছেন ৯২ জন এবং আহত হয়েছেন ৭৪২ জন। বৈরুতের দক্ষিণ শহরতলিতে নিহত হয়েছেন ৬১ জন এবং আহত হয়েছেন ২০০ জন।
২৫ জুলাই, ২০২৬
মানবিক সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত: রাঙামাটি ও চট্টগ্রামে প্রবাসী ইমতিয়াজ হোসেন রাকিবের ঈদ উপহার বিতরণ
প্রবাসে অবস্থান করলেও নিজ জন্মভূমির মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এর ধারাবাহিকতায় সম্প্রতি রাঙামাটি সদরসহ চট্টগ্রামের কয়েকটি দুর্গম এলাকায় কয়েক দফায় এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল খাদ্যদ্রব্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং নগদ অর্থ সহায়তা।
২৫ জুলাই, ২০২৬
সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে ঈদের পর সর্বোচ্চ চাপ প্রয়োগ হবে: নাহিদ ইসলাম
সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে ঈদের পর সংসদের ভেতরে ও বাইরে থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর বেরাইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
ঢাকা-দিল্লির সম্পর্ক জোরদারে খোলামেলা আলোচনার আহ্বান হাইকমিশনারের
হাইকমিশনার বলেন, দুই দেশের সম্পর্ক কেবল কূটনৈতিক সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্য, নিরাপত্তা ও প্রাকৃতিক সম্পদের ন্যায্য বণ্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাস্তবভিত্তিক অগ্রগতি নিশ্চিত করা প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, এমন এক সম্পর্ক গড়ে তুলতে হবে যেখানে কোনো পক্ষ এগিয়ে বা পিছিয়ে থাকবে না; বরং পারস্পরিক সম্মান, ভারসাম্য ও পারস্পরিক নির্ভরতার ভিত্তিতে দীর্ঘমেয়াদি সহযোগিতা প্রতিষ্ঠিত হবে।
২৫ জুলাই, ২০২৬
বোরহানউদ্দিনে ছড়িয়ে পড়ছে মাদক বাণিজ্য, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি
বোরহানউদ্দিন উপজেলায় উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে মাদক ব্যবসা ও সেবন। বিশেষ করে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রকাশ্যেই চলছে গাঁজা, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয়। অভিযোগ রয়েছে, পৌরসভার ৪ ও ৬ নম্বর ওয়ার্ডকে কেন্দ্র করে মাদকের বিস্তার বেশি লক্ষ্য করা যাচ্ছে। ৪ নম্বর ওয়ার্ডের হাসানিয়া জামে মসজিদ সংলগ্ন এলাকা, কোনিয়ার মোড়, কমিশনার বাড়ির রাস্তা ও রানিগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে নিয়মিত মাদক লেনদেন ও সেবনের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
২৫ জুলাই, ২০২৬
ঢাকা মেডিকেলে মারামারির ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন, জরুরি বিভাগ চালু
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে মারামারির ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী ১১ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি বিভাগের চিকিৎসাসেবা চালুর ঘোষণাও দেওয়া হয়েছে। বুধবার রাত ১০টা ৫ মিনিটের দিকে হাসপাতালের প্রশাসনিক ব্লকে বৈঠক শেষে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।
২৫ জুলাই, ২০২৬
ঐক্য ও জাতীয় সরকারের কথা বললেও শুরুতেই বিএনপির একদলীয় নীতি স্পষ্ট: মজিবুর রহমান মঞ্জু
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিরামপুর উপজেলার একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
২৫ জুলাই, ২০২৬
সবার চেষ্টায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা গেছে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা সম্ভব হয়েছে। তিনি জানান, গত এক মাসে পবিত্র রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি স্থিতিশীল ছিল। শনিবার (২১ মার্চ) সকালে সিলেটের ঐতিহাসিক শাহি ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, 'এই সরকার জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার।
২৫ জুলাই, ২০২৬
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান
সংবাদমাধ্যম আল মায়াদিন ইংলিশ জানিয়েছে, ছবিটি খামেনির মৃত্যুর ঠিক আগে তোলা হয়েছে। ইরানের রাজধানী তেহরানে ছবিটি প্রকাশের পর দেশজুড়ে শোকের ছাপ দেখা দিয়েছে। একই সঙ্গে যুদ্ধের ময়দানে পরবর্তী পদক্ষেপ নিয়ে উদ্বেগও বাড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। ওই হামলায় খামেনি ছাড়াও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছিল।
২৫ জুলাই, ২০২৬
বোরকা-নেকাব পরে তেল নিতে গিয়ে ধরা যুবক, ভিডিও ভাইরাল
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার ‘মামুন ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে। তেলের সংকটের কারণে পাম্পে তখন গ্রাহকদের দীর্ঘ লাইন ছিল এবং তেল নিতে অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল। এমন পরিস্থিতিতে হঠাৎ বোরকা পরে ওই যুবক তেল নিতে এলে সাধারণ মানুষের সন্দেহ হয় এবং বিষয়টি ধরা পড়ে।
২৫ জুলাই, ২০২৬