ঢাকা মেডিকেলে মারামারির ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন, জরুরি বিভাগ চালু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে মারামারির ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী ১১ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি বিভাগের চিকিৎসাসেবা চালুর ঘোষণাও দেওয়া হয়েছে।

বুধবার রাত ১০টা ৫ মিনিটের দিকে হাসপাতালের প্রশাসনিক ব্লকে বৈঠক শেষে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত জেনারেল সার্জারি বিভাগের এক চিকিৎসক রোগী পরীক্ষা করে অন্যান্য চিকিৎসার পাশাপাশি বাইরে থেকে ‘নেলবান’ নামের একটি ইনজেকশন কিনে আনতে বলেন, যা হাসপাতালে মজুত ছিল না। শিক্ষার্থীর সঙ্গে থাকা সহপাঠীরা ইনজেকশনটি কিনতে বাইরে গেলেও কোথাও পাননি। পরে তারা ফিরে এসে চিকিৎসকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ভবনের নিচে জরুরি বিভাগের প্রধান প্রবেশপথ ‘কেচি গেট’ বন্ধ করে দেওয়া হয় এবং সাময়িকভাবে জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম স্থগিত করা হয়।

ঘটনার পর হাসপাতাল চত্বরে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং হাসপাতালের ভেতরে অবস্থান নেন ইন্টার্ন চিকিৎসকরা। মাঝখানে কেচি গেটে তালা দেওয়া হয়।

এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ জানান, প্রেসক্রাইব করা ইনজেকশনটি প্যাসিডিনজাতীয় হওয়ায় ওষুধ বিক্রেতারা দিতে চাননি বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় আপাতত জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী জরুরি বিভাগের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান গেট বন্ধ করা হয়েছে।

হাসপাতালের পরিচালক মো. আসাদুজ্জামান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর, ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি, ঢাবির দুইজন সহকারী প্রক্টর এবং রমনা বিভাগের ডিসি রয়েছেন। কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জরুরি বিভাগ চালুর বিষয়ে তিনি বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত চিকিৎসাসেবা বন্ধ না রাখার চেষ্টা করা হবে এবং নিরাপত্তা নিশ্চিত করে জরুরি বিভাগ চালু করা হবে।

পরিচালক আরও বলেন, প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ রোগী জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসকদের নিরাপত্তাহীনতার বিষয়টি দীর্ঘদিনের এবং এটি সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আবারও আলোচনা করা হবে। তিনি চিকিৎসক ও রোগীদের পারস্পরিক আচরণ উন্নত করার ওপরও গুরুত্বারোপ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান