"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগালের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগাল এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। রবিবার লিসবনের হ্যালো পার্কে মুন্সীগঞ্জের পর্তুগালে বসবাসরত প্রবাসীরা স্বপরিবারে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দিনের শুরুতে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসান ও পরিচালনা করেন সদস্য সচিব শাহাদাত শেখ।
২৫ জুলাই, ২০২৬
স্বর্ণটিলা জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাঙ্গামাটির স্বর্ণটিলা জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে মসজিদ প্রাঙ্গণে ধর্মপ্রাণ মুসল্লী ও এলাকাবাসীর অংশগ্রহণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণটিলা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ তানজিলুর রহমান।
২৫ জুলাই, ২০২৬
চোখের জলে গুনাহ মাফের আরজি, ঈদের নামাজে বিশ্ব কল্যাণে মোনাজাত
পবিত্র ঈদুল ফিতরের সকালে নামাজ আদায়ের মধ্য দিয়ে সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উৎসব উদযাপন করছে মুসলিম সম্প্রদায়। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম ঈদের জামাত শেষে দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) ভোর থেকেই মুসল্লিরা দলে দলে বায়তুল মোকাররমে জড়ো হতে থাকেন। সকাল ৭টায় ঈদের নামাজের প্রথম জামাত শুরুর আগেই মসজিদ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
২৫ জুলাই, ২০২৬
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভবনা, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় এ পরিবর্তন দেখা দিতে পারে।
২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ
উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৫০ জন কৃষককে আউশ প্রণোদনা হিসেবে ৫ কেজি করে আউশ ধানের বীজ এবং ২০ কেজি করে সার দেওয়া হয়েছে ও ৫০ জন পাটচাষিকে তোষা পাটবীজ ১ কেজি ও ১০ কেজি করে সার এবং ২০ জন তিল চাষীদের মাঝে ১ কেজি বীজ ও ১৫ কেজি করে সার বিতরণ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ডিজিটাল সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে জবি ও এমআরডিআই এর যৌথ উদ্যোগ
সমঝোতা স্মারকের আওতায় এমআরডিআই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিদ্যমান ডিজিটাল সাংবাদিকতা কোর্স (সেশন: ২০২৪-২৫)-এর অধীনে তথ্য যাচাই (ভুয়া সংবাদ, ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা) বিষয়ক বিষয়বস্তু পর্যালোচনা ও উন্নয়নে সহায়তা প্রদান করবে। পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক সরঞ্জাম ও কৌশল অন্তর্ভুক্ত করা হবে।
২৫ জুলাই, ২০২৬
জ্বালানির কৃত্রিম সংকট তৈরি করছে সাতক্ষীরার পাম্প মালিকরা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, 'মোট আমদানির প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল, বাকি ৮০ শতাংশই পরিশোধিত তেল। বাংলাদেশ এখন বিভিন্ন উৎস থেকে জ্বালানি তেল আমদানি করছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত ও চীনের মতো দেশ থেকেও সরবরাহ আসছে। এ কারণে আপাতত জ্বালানি তেল নিয়ে বড় ধরনের সংকটের আশঙ্কা নেই।'
২৫ জুলাই, ২০২৬
যমুনায় মানুষের ঢল, সবার সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় শুরু হওয়া এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কূটনীতিক, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এর আগে, আজ ভোর থেকেই যমুনা অভিমুখে মানুষের ঢল নামে। সকাল সাড়ে আটটা থেকে সর্বসাধারণের জন্য প্রবেশপথ উন্মুক্ত করা হলে মুহূর্তেই সেখানে ভিড় বাড়তে থাকে।
২৫ জুলাই, ২০২৬
ইরান চুক্তি করতে কাকুতি মিনতি করছে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান একটি চুক্তির জন্য ‘কাকুতি মিনতি’ করছে এবং তারা চুক্তি করতে খুব আগ্রহী। তবে বৃহস্পতিবার (২৬ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, চুক্তি হবে কি না, তা নিয়েও তিনি নিশ্চিত নন। ট্রাম্প বলেন, “সিদ্ধান্ত ইরানের। তাদেরই আমাকে রাজি করাতে হবে।” তিনি আরও বলেন, “ইরান এখন নতুন করে আলোচনায় আসতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্র বাধ্য নয়।”
২৫ জুলাই, ২০২৬
দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান ‘পাথর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন ট্রাম্প। তিনি দাবি করেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রভাবশালী নেতা আলী লারিজানির হত্যাকাণ্ডের ফলে কার্যত শাসন পরিবর্তন হয়ে গেছে। বর্তমানে খামেনির ছেলে মোজতবা নেতৃত্বে থাকলেও তাকে জনসমক্ষে দেখা যায়নি বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প জানান, ইরানের নৌ ও বিমানবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটির শীর্ষ নেতৃত্বের বড় অংশই আর সক্রিয় নেই।
২৫ জুলাই, ২০২৬