চোখের জলে গুনাহ মাফের আরজি, ঈদের নামাজে বিশ্ব কল্যাণে মোনাজাত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
পবিত্র ঈদুল ফিতরের সকালে নামাজ আদায়ের মধ্য দিয়ে সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উৎসব উদযাপন করছে মুসলিম সম্প্রদায়। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম ঈদের জামাত শেষে দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) ভোর থেকেই মুসল্লিরা দলে দলে বায়তুল মোকাররমে জড়ো হতে থাকেন। সকাল ৭টায় ঈদের নামাজের প্রথম জামাত শুরুর আগেই মসজিদ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সকাল ৭টায় শুরু হওয়া প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। মোনাজাতের মধ্য দিয়ে সকাল ৭টা ২৬ মিনিটে জামাত শেষ হয়।

মোনাজাতে মুসল্লিরা আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা করেন। অনেকেই অশ্রুসিক্ত নয়নে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং প্রিয়জনদের জন্য দোয়া করেন।

প্রথম জামাত শেষ হওয়ার আগেই বিপুলসংখ্যক মুসল্লি দ্বিতীয় জামাতে অংশ নিতে অপেক্ষা করছিলেন। প্রথম জামাত শেষ হতেই তারা মসজিদে প্রবেশ করেন।

প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী জামাতগুলো অনুষ্ঠিত হয় সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।

জামাতগুলোতে ইমামতি করেন যথাক্রমে মাওলানা মিজানুর রহমান, মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, মাওলানা জাকির হোসেন, মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে দায়িত্বে রয়েছেন মাওলানা শহীদুল ইসলাম।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান