"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
পেট্রোল পাম্প থেকে ৫৮ হাজার লিটার পেট্রল গায়েব!
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, ১, ২ ও ৪ এপ্রিল কিশোরগঞ্জের ভৈরববাজার ডিপো থেকে ৪০ হাজার ৫০০ লিটার পেট্রল ফিলিং স্টেশনে আনা হয়। পরে ৬ ও ৭ এপ্রিল আরও ১৮ হাজার লিটার পেট্রল যোগ করা হয়। সব মিলিয়ে স্টেশনে ৫৮ হাজার ৫০০ লিটার পেট্রল থাকার কথা থাকলেও তা পাওয়া যায়নি। স্টেশনের বাইরে ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড টাঙানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাগজপত্র যাচাই করলে পেট্রল সরবরাহের সত্যতা নিশ্চিত হয়। তবে জিজ্ঞাসাবাদে ব্যবস্থাপক সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়।
২৫ জুলাই, ২০২৬
ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ছড়ানোয় আরব আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০
আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামছি জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করে জরুরি ভিত্তিতে বিচার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিশর, ফিলিপাইন, ভিয়েতনাম, পাকিস্তান, ইরান, ক্যামেরুন ও নেপালের একজন করে নাগরিক রয়েছেন। এছাড়া ভারতের দুই নাগরিকও তালিকায় রয়েছেন। দেশটির পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু ভিডিও প্রচার করেছিল যা জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে ৬ গ্রামে ঈদ উদযাপন
সৌদি আরবের সাথে মিল রেখে কুড়িগ্রামের পাঁচটি উপজেলার ছয়টি গ্রামের প্রায় এক হাজার মুসল্লি শুক্রবার (২০ মার্চ) সকালে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। দেশের বাকি অংশের তুলনায় একদিন আগেই এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টায় ভূরুঙ্গামারী উপজেলার পাইকডাঙা ও ছিট পাইকেরছড়া, ফুলবাড়ী উপজেলার জেলে পাড়া জামে মসজিদ, চিলমারী উপজেলার ডাটিয়ারচর, রৌমারী উপজেলার গয়টাপাড়া এবং চর রাজিবপুর উপজেলার করাতি পাড়ায় এই জামাতগুলো অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই, ২০২৬
স্বাধীনতা দিবসে ইবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও জাতির বীর সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে শাখা ছাত্রদল। শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সংগঠনটির নেতাকর্মীরা।
২৫ জুলাই, ২০২৬
কুমিল্লায় রেললাইনে ৩ বগি রেখে চলে গেল ট্রেন!
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস নির্ধারিত সময় অনুযায়ী চলছিল। হাসানপুর স্টেশনে সংক্ষিপ্ত বিরতির পর ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করলে হঠাৎ গার্ড ব্রেক বগিসহ তিনটি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে লাইনের ওপর থেমে যায়। এ সময় ইঞ্জিনসহ ট্রেনের বাকি অংশ প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে যায়।
২৫ জুলাই, ২০২৬
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ সংসদে পাস
অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি জানিয়েছিল, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা সম্ভব নয়, এই সিদ্ধান্ত জনগণ করবে। তবে সরকার গঠনের পরই সেই অধ্যাদেশকে আইন আকারে পাস করা হয়েছে। নতুন আইন অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ দল মিছিল-সভা, সমাবেশ, কার্যালয় খোলা, ব্যাংক হিসাব ব্যবহার, পোস্টার-ব্যানার প্রচার বা সংবাদ সম্মেলন করলে ৪ থেকে ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।
২৫ জুলাই, ২০২৬
ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে কড়া নির্দেশ
সভায় শ্রমমন্ত্রী বলেন, 'কোনো অবস্থাতেই শ্রমিকদের পাওনা নিয়ে জটিলতা সৃষ্টি হতে দেওয়া যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং ঈদের আগেই শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করতে হবে।' সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ কারখানাগুলোর একটি তালিকা তৈরি করে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের কাছে পাঠানো হবে। সংসদ সদস্যরা সরাসরি কারখানা মালিকদের সঙ্গে যোগাযোগ করে বকেয়া পরিশোধে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
২৫ জুলাই, ২০২৬
এবার কুয়েতের বৃহত্তম তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শুক্রবার ভোরে ঈদুল ফিতরের সময় দৈনিক প্রায় ৭ লাখ ৩০ হাজার ব্যারেল তেল প্রক্রিয়াকরণ সক্ষমতাসম্পন্ন মিনা আল-আহমাদি শোধনাগারের একাধিক ইউনিটে আগুন ধরে যায়। কুয়েতের জাতীয় তেল কোম্পানি জানায়, কয়েকটি ইউনিট বন্ধ রাখা হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে।
২৫ জুলাই, ২০২৬
স্বাধীনতা দিবসে বাংলাদেশপন্থী জাতি গঠনের আহ্বান ইবি ছাত্রদল আহ্বায়কের
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেছেন, স্বাধীনতা পরবর্তী সময়ে যে স্বপ্ন আমরা দেখেছিলাম তা পূরণ করতে পেরেছি সেটা বলবো না। সাম্য, ঐক্য ও বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এমন একটি জাতি গঠনের জন্য আমরা যুদ্ধ করেছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে স্বাধীনতার এত বছর পরেও ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী কতিপয় রাজনৈতিক সংগঠন এবং ব্যক্তি এ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত।
২৫ জুলাই, ২০২৬
প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, 'যারা ভোট দিয়েছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে যারা ভোট দেননি, তাদের জন্য কাজ করাও সরকারের দায়িত্ব। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে।' সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এদিনের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়, যেখানে তিনি সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন।
২৫ জুলাই, ২০২৬