"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

মে মাসে জ্বালানি তেলের দাম নিয়ে যা জানাল সরকার
জাতীয়

মে মাসে জ্বালানি তেলের দাম নিয়ে যা জানাল সরকার

আগামী মে মাসের জন্য দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের বর্তমান নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে মে মাসজুড়ে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রল ১৩৫ টাকায় বিক্রি হবে।

২৫ জুলাই, ২০২৬

নাসির-তামিমা মামলার রায় ১০ জুন
খেলাধুলা

নাসির-তামিমা মামলার রায় ১০ জুন

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা সুলতানার সঙ্গে রাকিব হাসানের বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। পেশায় কেবিন ক্রু তামিমা ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি নাসির হোসেনকে বিয়ে করেন। এ বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি রাকিবের নজরে আসে। বাদী রাকিব হাসানের দাবি, তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তামিমা নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে অবৈধ। একই সঙ্গে অভিযোগ করা হয়, নাসির তামিমাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন।

২৫ জুলাই, ২০২৬

নাহিদ ঝড়ে উড়ে গেল পাকিস্তান, টাইগারদের অনবদ্য জয়
খেলাধুলা

নাহিদ ঝড়ে উড়ে গেল পাকিস্তান, টাইগারদের অনবদ্য জয়

এই জয়ের মধ্য দিয়ে এবার একাধিক অর্জন ধরা দিল বাংলাদেশের হাতে। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। একই সঙ্গে প্রতিপক্ষের বিপক্ষে টানা তিন টেস্ট জয়ের কীর্তিও গড়েছে টাইগাররা। ২০২৪ সালের আগস্টে রাওয়ালপিন্ডিতে প্রথমবার পাকিস্তানকে হারানোর পর সেই সিরিজেই ধবলধোলাই করেছিল বাংলাদেশ। এবার মিরপুরেও সেই আধিপত্যের ধারাবাহিকতা বজায় থাকল।

২৫ জুলাই, ২০২৬

মাহফুজের বিরুদ্ধে এবার পাল্টা অভিযোগ করলেন এমপি সেলিম
সোশ্যাল মিডিয়া

মাহফুজের বিরুদ্ধে এবার পাল্টা অভিযোগ করলেন এমপি সেলিম

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলমের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, মাহফুজ আলম রামগঞ্জের উন্নয়ন প্রশ্নে কার্যত ব্যর্থ হয়েছেন এবং দায়িত্ব পাওয়ার পর তার আচরণও ছিল “দৃষ্টিকটু”। বুধবার (১৫ এপ্রিল) মাহফুজ আলমের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়ে এসব মন্তব্য করেন এমপি সেলিম।

২৫ জুলাই, ২০২৬

গুম-নির্যাতন ও আমার ক্যারিয়ার নষ্টের দায়ী শেখ হাসিনা: ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর
জাতীয়

গুম-নির্যাতন ও আমার ক্যারিয়ার নষ্টের দায়ী শেখ হাসিনা: ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ গুম ও নির্যাতনের মামলায় সাক্ষ্য দিতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন গুম থেকে ফিরে আসা সাক্ষী মাসরুর আনোয়ার চৌধুরী। তিনি বলেছেন, গুম-নির্যাতন ও তার নিজের ক্যারিয়ার ধ্বংসের জন্য শেখ হাসিনাই দায়ী। বুধবার (২২ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চে জেরার সময় তিনি এ কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী ২ বছর কঠিন হবে: অর্থমন্ত্রী
জাতীয়

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী ২ বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি থেকে উত্তরণে কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামী দুই বছর চ্যালেঞ্জপূর্ণ হবে এবং এমন কিছু পদক্ষেপ নিতে হবে, যা সবসময় জনপ্রিয় নাও হতে পারে। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অর্থনীতি পুনরুদ্ধারের প্রসঙ্গে মন্ত্রী বলেন, কাঙ্ক্ষিত অবস্থানে ফিরতে প্রয়োজনীয় পরিবর্তন ও সংস্কারের অনেকগুলো ইতিমধ্যে শুরু হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে বর্তমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

২৫ জুলাই, ২০২৬

বুটিক ও নকশা কাজে স্বাবলম্বী হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে গ্রামীণ নারীরা
সারাদেশ

বুটিক ও নকশা কাজে স্বাবলম্বী হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে গ্রামীণ নারীরা

গ্রামীণ নারীদের দক্ষ জনশক্তিতে পরিণত করে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে তিনি শুরু করেন আবুল হোসেন ‘কোরেশী প্রকল্প-২’। এই প্রকল্পের আওতায় নারীদের কাপড়ে নকশা, বুটিক, শাড়ি ও থ্রি-পিস তৈরি এবং সেলাইয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জাতীয় পর্যায়ের প্রশিক্ষকদের মাধ্যমে তারা হাতে-কলমে শিখছেন আধুনিক নকশা ও উৎপাদন কৌশল। সরেজমিনে দেখা যায়, প্রায় ৯০ জন নারী এই প্রকল্পে যুক্ত হয়ে নিজেদের সৃজনশীলতা দিয়ে তৈরি করছেন নান্দনিক পোশাক। তাদের তৈরি পণ্য শুধু স্থানীয় বাজারেই নয়, দেশের বিভিন্ন জেলা এবং বিদেশেও রপ্তানি হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬

‘একসময় সবাই আওয়ামী লীগ করত, এখন কেউই করে না'
খেলাধুলা

‘একসময় সবাই আওয়ামী লীগ করত, এখন কেউই করে না'

দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে সাকিব বলেন, 'একটা সময় দেখতাম যে সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউই আওয়ামী লীগ করে না। এরকম একটা অবস্থা।' দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন—মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখন তো ঢাকায় পা রাখাটাই সবচেয়ে বড় চিন্তা।' রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার জবাবেও নিজের অবস্থানে অনড় ছিলেন এই অলরাউন্ডার। তিনি বলেন, 'আমি মনে করি যে আমি ভুল কিছু করি নাই।'

২৫ জুলাই, ২০২৬

এবার সিটি করপোরেশন হচ্ছে বগুড়া, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সারাদেশ

এবার সিটি করপোরেশন হচ্ছে বগুড়া, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর বগুড়া সফরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সরকারি ও দলীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকালে সড়কপথে ঢাকা থেকে বগুড়ায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সফর ঘিরে ইতোমধ্যে সার্কিট হাউসসহ বিভিন্ন ভেন্যুতে নিরাপত্তা ও প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

১১ দিনের মাথায় আবারও বন্ধ আদানির একটি ইউনিট, লোডশেডিং বাড়ার শঙ্কা
জাতীয়

১১ দিনের মাথায় আবারও বন্ধ আদানির একটি ইউনিট, লোডশেডিং বাড়ার শঙ্কা

কয়েক দিন ধরে সারা দেশে বিদ্যুতের লোডশেডিং চলার মধ্যেই নতুন দুঃসংবাদ এসেছে ভারতের আদানি গ্রুপ থেকে। গ্রুপটির বিদ্যুৎ কোম্পানির দুটি ইউনিটের একটি দীর্ঘদিন বন্ধ থাকার পর ১১ এপ্রিল চালু হয়। তবে ১১ দিনের মাথায় বুধবার দুপুরে যান্ত্রিক ত্রুটির কারণে আবারও একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের