"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতায় কাজের আহ্বান
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই-এর যৌথ উদ্যোগে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও দেশের ব্যবসায়িক খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।
২৫ জুলাই, ২০২৬
কলকাতায় ‘মাংসের দোকান গুঁড়িয়ে দিতে’ আনা হলো বুলডোজার, গ্রেপ্তার ৪
তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে ‘নির্লজ্জ গুন্ডামি’ হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছে। দলটি জানিয়েছে, বিজেপির মধ্যে ‘পরিবর্তন' এসে গেছে। আর তা এসেছে বুলডোজার সমেত। বিজেপির একদল সমর্থক নিউমার্কেট এলাকায় তাণ্ডব চালিয়েছে, দোকানপাট ধ্বংস করেছে এবং তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তৃণমূল কংগ্রেস। ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপির পতাকা হাতে একদল মানুষ উল্লাস করছে এবং বুলডোজার দিয়ে একটি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে সিরিজই সেরা উপায়: তামিম ইকবাল
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে সাম্প্রতিক বিতর্কের মাঝেই নতুন করে আলোচনায় এসেছে দুই দেশের পারস্পরিক অবস্থান। ভারতীয় গণমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, দুই দেশের মধ্যে বাস্তব কোনো নিরাপত্তা বা ক্রিকেটীয় বাধা নেই, বরং নিয়মিত সিরিজই সম্পর্ক উন্নয়নের সবচেয়ে কার্যকর পথ।
২৫ জুলাই, ২০২৬
হরমুজে ‘পুলিশ’ হতে এলে মার্কিন জাহাজ ডুববে; ইরানের হুঁশিয়ারি
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই সরাসরি যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করে বলেন, 'হরমুজ প্রণালিতে পুলিশ হতে চায় যুক্তরাষ্ট্র। এটি কি তাদের কাজ? একটি শক্তিশালী সামরিক বাহিনীর জন্য কি এটাই উপযুক্ত ভূমিকা?' গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র ওই এলাকায় নৌ-অবরোধ জোরদার করলে তারই পাল্টা প্রতিক্রিয়ায় রেজাই এই মন্তব্য করেন বলে বিশ্লেষকদের ধারণা।
২৫ জুলাই, ২০২৬
হরমুজ প্রণালীতে দুটি ইসরায়েলি জাহাজ আটক
এছাড়া, নেভিগেশন সহায়ক ব্যবস্থায় কারচুপি করে গোপনে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা হচ্ছিল বলেও অভিযোগ করা হয়। আইআরজিসির ভাষ্যমতে, এ ধরনের কর্মকাণ্ড সামুদ্রিক নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজ দুটি শনাক্ত করে আটক করা হয় এবং বর্তমানে সেগুলোর পণ্য ও নথিপত্র পরীক্ষা করা হচ্ছে বলে জানানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ভেজাল মধু কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা
যশোরের শেখহাটির আলোচিত ‘বিসমিল্লাহ মধু ট্রেডিং’-এ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চলে। এ সময় কারখানা থেকে ভেজাল মধু তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক মাহাবুব ইসলাম মধুকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে ভেজাল মধু উৎপাদন করে বাজারজাত করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে কৃত্রিমভাবে মধু তৈরি করে তা খাঁটি মধু হিসেবে বিক্রি করা হচ্ছিল।
২৫ জুলাই, ২০২৬
সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'পশ্চিমবঙ্গে নির্বাচনের পর রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় বাংলাদেশে অনুপ্রবেশ বা ‘পুশইন’-এর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এখন পর্যন্ত বড় কোনো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়নি, তবুও আগাম সতর্কতা হিসেবে সীমান্ত এলাকায় কড়া নজরদারি বজায় রাখতে বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে।'
২৫ জুলাই, ২০২৬
১০ বছরে ৮৯ বার প্রশ্ন ফাঁসের অভিযোগ, কেন্দ্রকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর
ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষাকে (নিট) ঘিরে প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেন, নিট পরীক্ষা এখন আর সাধারণ কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা নেই, বরং এটি “এক ধরনের নিলামে” পরিণত হয়েছে। রাহুল গান্ধীর অভিযোগ অনুযায়ী, গত ১০ বছরে ভারতে ৮৯ বার প্রশ্ন ফাঁস এবং ৪৮ বার পুনরায় পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে, যা বর্তমান সরকারের ব্যর্থতার প্রমাণ।
২৫ জুলাই, ২০২৬
চীনা স্যাটেলাইট কিনে মার্কিন ঘাঁটিতে ইরানের নিখুঁত হামলা!
প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ থেকে ১৫ মার্চের মধ্যে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটির বিস্তারিত ছবি ধারণ করে এই স্যাটেলাইট। উল্লেখ্য, ১৪ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছিলেন যে ওই ঘাঁটিতে থাকা মার্কিন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং ইরাকের এরবিল বিমানবন্দর সংলগ্ন এলাকাতেও নজরদারি চালানো হয়। একই সময়ে এসব এলাকায় হামলার দাবি করে আইআরজিসি।
২৫ জুলাই, ২০২৬
আসছে বহুল প্রতীক্ষিত পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী
বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান এবং উচ্চপ্রযুক্তিতে কয়েক হাজার তরুণকে প্রশিক্ষিত করার মহাপরিকল্পনাও গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
২৫ জুলাই, ২০২৬