"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
জামিনে মুক্তির পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার যুবলীগ নেতা
মাগুরায় জামিনে মুক্তি পেয়েও শেষরক্ষা হয়নি শ্রীপুর উপজেলার সাবেক যুবলীগ সভাপতি ও শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির। কারাগার থেকে বের হওয়ার মুহূর্তেই ফের তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় মাগুরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তির পরপরই কারাফটক এলাকা থেকেই তাকে আটক করা হয়। এ ঘটনায় পুরো জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
গরুর হাটে চাঁদাবাজি করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সমবায় প্রতিমন্ত্রী
আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে পশুর হাটে কোন চাঁদাবাজির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, কোনো ধরনের চাঁদাবাজি এবার আর সহ্য করা হবে না। কোরবানির পশু পরিবহনের সময় সড়কে চাঁদাবাজি রুখতে সরকার কঠোর অবস্থান নিবে। চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
২৫ জুলাই, ২০২৬
প্রথমবার আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে রানার্সআপ কুবি নারী দল
প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্রী) প্রতিযোগিতার ফাইনালে উঠে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) নারী দল। টানটান লড়াইয়ের ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ২-০ সেটে হেরে রানার্সআপ হয় দলটি। সোমবার (১১ মে) সকাল ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জিমনেশিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কুবি নারী দল পরাজিত হলেও প্রথমবারের মতো ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করে তারা।
২৫ জুলাই, ২০২৬
ঝিনাইদহে পহেলা বৈশাখ উপলক্ষে দুইদিনব্যাপী আনন্দমেলা অনুষ্ঠিত
জানা যায়, এই মেলাতে আনা হয়েছে নাগরদোলা, বাচ্চাদের লাফানোর জন্য ট্রাম্পোলিন, জনপ্রিয় মেরি-গো-রাউন্ড যেটাতে বসে বাচ্চারা ঘুরে আনন্দ পায় এবং নৌকা আকৃতিতে দেখতে পাইরেট শিপ রাইড। এছাড়া বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন আকৃতির খেলনা, মেয়েদের জন্য বিভিন্ন কসমেটিকস সামগ্রী, গ্রাম বাংলার সংস্কৃতির ধারক ও বাহক মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র।
২৫ জুলাই, ২০২৬
বিএনপির নির্দেশে ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি করছে ছাত্রদল: শিবির সভাপতি
রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা ও নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির নির্দেশে ছাত্রদল ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে এ সংবাদ সম্মেলন করা হয়।
২৫ জুলাই, ২০২৬
ভারত-বাংলাদেশ সম্পর্ক অবনতি হওয়ার প্রার্থনা আসামের মুখ্যমন্ত্রীর
সাক্ষাৎকারে কথিত ‘পুশ-ব্যাক’ প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, 'ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অনেক সময় ১০ দিন থেকে শুরু করে ২০ থেকে ৪০ দিন পর্যন্ত কিছু লোককে আটকে রাখে এবং সুযোগ বুঝে সীমান্তের দিকে ঠেলে দেয়। এ ধরনের কার্যক্রম সাধারণত রাতের অন্ধকারে পরিচালিত হয়, যখন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী উপস্থিত থাকে না।'
২৫ জুলাই, ২০২৬
সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতার নির্মাণে জমি দেবে বিজেপি!
প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ শূন্যের কোঠায় নামিয়ে আনাই বিজেপির প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে রাজ্য সরকারের সহযোগিতায় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করবে। পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলিতে জনতাত্ত্বিক পরিবর্তন ঠেকাতেও জোর দেওয়া হবে। এ ক্ষেত্রে ‘শনাক্ত করো, নির্মূল করো এবং বিতাড়িত করো’ নীতির বাস্তবায়নের কথাও বলা হয়েছে। বিজেপি নেতারা আরও জানিয়েছেন, বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান জোরদারের পাশাপাশি কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকেও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে।
২৫ জুলাই, ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত কোনো সংস্কার হয়নি: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতি ও বাস্তবায়ন বিভাগ আলাদা করার উদ্যোগে প্রকৃত সংস্কার হয়নি। তার ভাষায়, এটি ছিল ‘হাফ-বেকড’ বা অসম্পূর্ণ উদ্যোগ, যা না থাকার চেয়েও বেশি সমস্যা তৈরি করতে পারে। সোমবার রাজধানীর বনানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘সোনার বাংলা নীতি আলোচনা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাগ্নেকে রাসায়নিক খাইয়ে হত্যা, ঘাতক মামা আটক
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে গত ৪ এপ্রিল কৌশলে হাসান মিয়া তার ভাগিনাকে কোমল পানীয়ের সঙ্গে মিশ্রিত বিষাক্ত রাসায়নিক পান করতে দেন। পান করার কিছুক্ষণ পরই সে শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। ঢাকা থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসেন।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ
শিক্ষাঙ্গনসহ দেশব্যাপী ছাত্রদলের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালানি ও গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, বাকস্বাধীনতায় হস্তক্ষেপ এবং অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সমাবেশে মিলিত হয়। এ কর্মসূচিতে ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া হোসাইন, অফিস সম্পাদক হাসিবুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২৫ জুলাই, ২০২৬