"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সকল সদস্যের পদত্যাগ
সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, বুধবার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে। তবে বৈঠক শেষে বোর্ডের সদস্যরা ভবিষ্যৎ পরিকল্পনা বা পরবর্তী প্রশাসনিক কাঠামো নিয়ে কোনো মন্তব্য করেননি। ফলে নতুন বোর্ড কীভাবে গঠন করা হবে, তা এখনো অনিশ্চিত।
২৫ জুলাই, ২০২৬
অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অনুপস্থিত নোবিপ্রবি: তহবিল সংকট নয় বলছে প্রশাসন
চলমান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত ৪-৬ মে ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।যেখানে দেশের ২১টি বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিকস এবং বাস্কেটবল দল অংশ নিয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় মোট ৩০টি ইভেন্ট থাকছে যা শেষ হবে ৬ মে।
২৫ জুলাই, ২০২৬
ফের দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী, দেশের প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হবে আগামী ২৪ মে (রোববার) থেকে, যা চলবে ৪ জুন পর্যন্ত। এর সঙ্গে ছুটির আগে ও পরের সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করবে। একইভাবে কলেজ পর্যায়েও ১২ দিনের নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১৬ দিনের ছুটি থাকছে।
২৫ জুলাই, ২০২৬
ইরানের সঙ্গে আলোচনায় ফেরার আগে যুক্তরাষ্ট্রের ২ শর্ত
প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম শর্ত হিসেবে ওয়াশিংটন চায় হরমুজ প্রণালি সম্পূর্ণ ও অবাধে নৌ চলাচলের জন্য উন্মুক্ত রাখা হোক। একই সঙ্গে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে, ওই প্রণালি দিয়ে ইরানি জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হলে পারস্পরিক নীতির ভিত্তিতে ইরানের জাহাজের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হতে পারে। দ্বিতীয় শর্ত হিসেবে যুক্তরাষ্ট্র বলেছে, আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধি দলকে অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ ক্ষমতা থাকতে হবে।
২৫ জুলাই, ২০২৬
মিরসরাইয়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বলী খেলা, অর্ধশত বলীর অংশগ্রহণ
মাঠের চারপাশে দর্শকের হাততালি আর চিৎকার। মধ্যখানে প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুই শক্তিশালী বলী। এভাবে একের পর এক বলীর খেলা চলতে থাকে। প্রায় অর্ধশত বলীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বলী খেলা। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের মিরসরাই সদর ইউনিয়নের তারাকাটিয়া এলাকায় বিস্তীর্ণ মাঠে সুফিয়ারোড় বটতলা যুব সমাজের আয়োজনে ঐতিহ্যবাহী বলী খেলার আয়োজন করা হয়।
২৫ জুলাই, ২০২৬
উপদেষ্টা থাকাকালীন কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ দিন: সংসদে নাহিদ
তিনি বলেন, 'সংসদ সদস্য তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগের কথা বলেছেন। আমি সেই সরকারের উপদেষ্টা হিসেবে কিছু সময় দায়িত্ব পালন করেছি। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলও তখন দায়িত্বে ছিলেন। আমি নির্বাচনের অনেক আগেই পদত্যাগ করেছি। এখন তারা সরকারে আছেন, তাই অভিযোগের প্রমাণ তাদেরই দিতে হবে।'
২৫ জুলাই, ২০২৬
জকসু পাঠাগার সম্পাদকের উদ্যোগে তিন বিষয়ে জবি উপাচার্যের তাৎক্ষণিক সিদ্ধান্ত
পরিদর্শনকালে জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব শিক্ষার্থীদের দীর্ঘদিনের তিনটি দাবি উপাচার্যের সামনে তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে ছিল লাইব্রেরির সময়সীমা বৃদ্ধি, আসনসংখ্যা বাড়ানো এবং ব্যাগ সংরক্ষণের সুবিধা নিশ্চিত করা। দাবির প্রেক্ষিতে উপাচার্য কেন্দ্রীয় লাইব্রেরি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেন। পাশাপাশি আসন সংকট নিরসনে ২০০টি নতুন আসন বৃদ্ধি করার জন্য পরদিন থেকেই কাজ শুরু করার নির্দেশনা দেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
তরুণ নেতৃত্ব আসছে স্বেচ্ছাসেবক দলে, যেকোনো সময় ঘোষণা
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সংগঠনটির বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। বিএনপির জাতীয় কাউন্সিলের আগে সংগঠনটি পুরো কাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে। ইতোমধ্যে পদপ্রত্যাশীদের মধ্যে লবিং-তদবিরও শুরু হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবীর বাস্তবতা মানতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী বলেন, 'আমি নিজেও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়। আমাদেরও সেই পথে এগোতে হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার প্রভাবে স্কুল পর্যায়ে অনলাইন ও অফলাইন শিক্ষার সমন্বয় করতে হচ্ছে।' তিনি আরও বলেন, 'এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছেন। প্রায় ৭০০–৮০০টি স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত নেওয়া হয়েছে। “তাদের মধ্যে একজনও অনলাইন ক্লাস চায় না।'
২৫ জুলাই, ২০২৬
প্রথম দিনে এসএসসিতে অনুপস্থিত ২৫ হাজার, বহিস্কার ৬ জন
সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনেই ২৫ হাজার ৪০৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই দিনে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার কারণে কারিগরি শিক্ষা বোর্ডের একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬