"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

দাপুটে জয়ে টি-টুয়েন্টি সিরিজে এগিয়ে বাংলাদেশ
খেলাধুলা

দাপুটে জয়ে টি-টুয়েন্টি সিরিজে এগিয়ে বাংলাদেশ

চট্টগ্রামে দুর্দান্ত জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ। ১৮৩ রানের লক্ষ্যকে খুব একটা কঠিন হতে না দিয়ে দুই ওভার হাতে রেখেই ৬ উইকেটের জয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জয়ের নজির ছিল টাইগারদের। এবার সেই রেকর্ড ভেঙে বড় লক্ষ্য অনায়াসেই ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।

২৫ জুলাই, ২০২৬

কোচবিহারে ভোট গণনাকে ঘিরে বিজেপি–তৃণমূল সংঘর্ষ, চরম উত্তেজনা
আন্তর্জাতিক

কোচবিহারে ভোট গণনাকে ঘিরে বিজেপি–তৃণমূল সংঘর্ষ, চরম উত্তেজনা

স্থানীয় সূত্র ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, ভোট গণনার ফলাফলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়, ফলে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। দিনহাটা বিধানসভা কেন্দ্রে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির অজয় রায় এবং তৃণমূলের হেভিওয়েট নেতা উদয়ন গুহ। গণনার প্রাথমিক ট্রেন্ডে জানা যায়, প্রায় ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী অজয় রায়। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়।

২৫ জুলাই, ২০২৬

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরায়েল
আন্তর্জাতিক

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরায়েল

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত ডেভিড আলকান বর্তমান সরকারকে “একটি বিপর্যয়” বলে মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, সরকার জনগণকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভুল পথে পরিচালিত করছে। আলকান জানান, বহিরাগত শত্রু ইরানের চেয়েও ইসরাইলের অভ্যন্তরীণ বিভাজন দেশের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। বিশেষ করে কট্টর অর্থোডক্স গোষ্ঠীর সামরিক সেবা এড়িয়ে যাওয়ার বিষয়টি তিনি কঠোরভাবে সমালোচনা করেন।

২৫ জুলাই, ২০২৬

পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: সালাহউদ্দিন আহমদ
জাতীয়

পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশে একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার-এর সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য তুলে ধরেন। আজ সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুলিশ সংস্কার, নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল এবং বাণিজ্য সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

২৫ জুলাই, ২০২৬

বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা
রাজনীতি

বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'সুবর্ণা ঠাকুর উপজেলা আওয়ামী লীগের পদে ছিলেন। এখন তিনি তা অস্বীকার করছেন, যা সঠিক নয়। নতুন পদ পাওয়ার জন্য তিনি দলের সঙ্গে প্রতারণা করছেন।' উল্লেখ্য, সুবর্ণা ঠাকুর মতুয়া সম্প্রদায়ের একজন সদস্য এবং ওড়াকান্দির হরিচাঁদ ঠাকুর পরিবারের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। পেশাগতভাবে তিনি একজন শিক্ষক।

২৫ জুলাই, ২০২৬

ক্যান্সার কেয়ার রিসার্চ ট্রাস্টের উদ্যোগে ইবিতে এন্টি-ক্যানসার ফ্রুটস বিতরণ
ক্যাম্পাস

ক্যান্সার কেয়ার রিসার্চ ট্রাস্টের উদ্যোগে ইবিতে এন্টি-ক্যানসার ফ্রুটস বিতরণ

আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আমলকি, পেয়ারা, তরমুজ, কলা, লেবু, আনারস ও পেঁপেসহ বিভিন্ন ধরনের এন্টিক্যানসার ফল বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ক্যান্সার রোগীদের সহায়তায় ডোনেশনের ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া সচেতনতামূলক লিফলেট বিতরণ, রিবন বিতরণ ও মৌখিক ক্যাম্পেইনও পরিচালিত হচ্ছে। আয়োজনে ক্যান্সার-সংক্রান্ত ব্যক্তিগত অভিজ্ঞতার গল্প শেয়ারের একটি প্রতিযোগিতাও রাখা হয়েছে, যেখানে সেরা গল্পকারকে পুরস্কৃত করা হবে।

২৫ জুলাই, ২০২৬

হাম ও উপসর্গ নিয়ে একদিনে ১৭ জনের মৃত্যু
জাতীয়

হাম ও উপসর্গ নিয়ে একদিনে ১৭ জনের মৃত্যু

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৩০২ জন এবং গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪১ হাজার ৭৯৩ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫৪ জন, গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা পাঁচ হাজার ৪৬৭ জন।

২৫ জুলাই, ২০২৬

আখাউড়ায় বিষ প্রয়োগে মুন্না হত্যা মামলার ৩ আসামী আটক
সারাদেশ

আখাউড়ায় বিষ প্রয়োগে মুন্না হত্যা মামলার ৩ আসামী আটক

প্রেস রিলিজ সূত্রে জানা যায়, পূর্ব পরিচয়ের সুবাদে গাঙভাঙ্গা গ্রামের সুমা আক্তারের সাথে ফয়সাল ভূইয়ার ভালো সম্পর্ক ছিল। সেই সুবাদে সুমা আক্তার ফয়সালের নিকট থেকে বিভিন্ন সময়ে প্রায় ২ লক্ষ টাকা ধার নেয়। তাদের মধ্যে মনোমালিন্য হওয়ায় ফয়সাল পাওনা টাকা ফেরাত চাইলে সুমা আক্তার গত ৪ এপ্রিল ফয়সালকে তার বাড়িতে ডেকে নিয়ে সুমা আক্তার ও তার লোকজন মিলে ফয়সালকে কীটনাশক বিষ খাইয়ে দেয় এবং পরে বেদম মারধর করে রক্তাক্ত জখম করে। ফয়সালের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা দৌঁড়ে পালিয়ে যায়।

২৫ জুলাই, ২০২৬

উপাচার্যের সঙ্গে ইবি রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়
ক্যাম্পাস

উপাচার্যের সঙ্গে ইবি রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’।সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টায় উপাচার্যের অফিস কক্ষে নবগঠিত কমিটির সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার, একাডেমিক উন্নয়ন, অবকাঠামো, গুচ্ছ ভর্তি পরীক্ষা-পরবর্তী করণীয়, পেমেন্ট সিস্টেম এবং নির্মাণাধীন হল চালুসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

২৫ জুলাই, ২০২৬

মাদারীপুরে ডিবির অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার
সারাদেশ

মাদারীপুরে ডিবির অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

গ্রেফতারকৃতরা হলেন: মোঃ সাগর মাতুব্বর (২৩), মধ্য হোসনাবাদ এলাকার আব্দুস সালাম মাতুব্বরের ছেলে, লিখন হাওলাদার (২৭), একই এলাকার ফারুক হাওলাদারের ছেলে এবং মোঃ দেলোয়ার খাঁ (৩২), মধ্য হোসনাবাদ এলাকার মৃত রাজ্জাক খাঁর ছেলে। পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজনদের তল্লাশি করে তাদের কাছ থেকে ১৮৬ পিস ইয়াবা, একটি চাইনিজ কুড়াল ও একটি দা উদ্ধার করা হয়।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি