"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
১২ দিন কোমায়! তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর রহস্যমৃত্যু
কলকাতার গড়িয়ায় এক স্কুলছাত্রের মৃত্যুকে ঘিরে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিনের মতোই সন্তানকে স্কুলে পাঠিয়েছিলেন বাবা-মা। কিন্তু স্কুল ছুটির পর ছেলেকে নিতে গিয়ে বাবা দেখেন, তৃতীয় শ্রেণির ছাত্র আয়ুষ কুমার নাথ প্রায় অচেতন অবস্থায় পড়ে আছে। এরপর টানা ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত রোববার হাসপাতালে মারা যায় শিশুটি। ঘটনাটি ঘটেছে গড়িয়ার নেতাজিনগরের মহর্ষি বিদ্যা মন্দির স্কুলে। আয়ুষের পরিবার ও অন্যান্য অভিভাবকদের অভিযোগ, অসুস্থ থাকার কথা জানানোর পরও স্কুল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দেয়নি। এমনকি পরিবারের সঙ্গে যোগাযোগও করা হয়নি। এ ঘটনায় স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
২৫ জুলাই, ২০২৬
মমতার তৃণমূলে ভাঙন, বহিষ্কৃত ঋতব্রত ব্যানার্জীকে বিরোধী দলনেতা বানালেন ৫৮ বিদ্রোহী বিধায়ক
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতা হারানোর পর এবার ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অমান্য করে দলের ৫৮ জন বিধায়ক বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় বিরোধী দলের নেতা নির্বাচিত করেছেন।
২৫ জুলাই, ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ, সৃষ্টি হবে হাজারো কর্মসংস্থান
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত শিক্ষা-দর্শন অনুযায়ী দেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে শিক্ষার্থীরা বৈশ্বিক নাগরিক (Global Citizen) হিসেবে বিকশিত হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করতে পারে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্যকলা ও সাংস্কৃতিক শিক্ষার সম্প্রসারণ, নতুন কারিকুলাম প্রণয়ন এবং দক্ষ শিক্ষক তৈরির লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগীত, নৃত্যকলা, নাট্যকলা ও চারুকলা বিভাগের শিক্ষক এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬
পশ্চিমবঙ্গে কোরবানির বাজারে সংকট, দ্রুত সিদ্ধান্তের ইঙ্গিত শুভেন্দু সরকারের
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৮ মে) পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের মন্ত্রিসভার বৈঠকের পর এ বিষয়ে কথা বলেন নারী ও শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্র পাল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, পুরো পরিস্থিতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, 'বর্তমান পরিস্থিতি মোকাবিলায় খুব শিগগিরই রাজ্য সরকার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে। এ বিষয়ে বিস্তারিত মুখ্যমন্ত্রী নিজেই জানাবেন।'
২৫ জুলাই, ২০২৬
ঈদযাত্রায় ২৭ রুটে পাঁচ কোটি ৬১ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায়
প্রতিবেদনে বলা হয়, ঢাকা-খুলনা, যাত্রাবাড়ী-বরিশাল, যাত্রাবাড়ী-পটুয়াখালী, যাত্রাবাড়ী-শরীয়তপুর, চট্টগ্রাম-বরগুনা, যাত্রাবাড়ী-মাদারীপুর, যাত্রাবাড়ী-গোপালগঞ্জ, যাত্রাবাড়ী-ফরিদপুর, যাত্রাবাড়ী-যশোর, যাত্রাবাড়ী-শিবচর, সায়েদাবাদ-ঝালকাঠি, সায়েদাবাদ-ঝিনাইদহ, সায়েদাবাদ-মাগুরা, সায়েদাবাদ-কুষ্টিয়া, ঢাকা-দিনাজপুর, চট্টগ্রাম-বগুড়া, ঢাকা-সিলেট, চট্টগ্রাম-গাইবান্ধা, ঢাকা-চট্টগ্রাম, সায়েদাবাদ-চুয়াডাঙ্গা, যাত্রাবাড়ী-ভাঙ্গা, সায়েদাবাদ-নড়াইল, ঢাকা-ফেনী, ঢাকা-কুমিল্লা, সায়েদাবাদ-টেকেরহাট ও সায়েদাবাদ-পিরোজপুর রুটে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম
কলকাতা পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তিনি সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার।
২৫ জুলাই, ২০২৬
বিশ্ব পরিবেশ দিবসে দিনাজপুরে মহিলা পরিষদের বৃক্ষরোপণ ও আলোচনা সভা
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে “পরিবেশ বিপর্যয় মোকাবিলা করি, নারীর সংকট নিরসন করি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী রায়সাহেব বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নারীর অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা শাখার সম্মানিত সদস্য কানিজ রহমান, জেলা শাখার সহসভাপতি মনোয়ারা সানু, মিনতি ঘোষ, রত্না মিত্র, প্রচার সম্পাদক শুক্লা কুণ্ডু, সদস্য শিবানী উড়াঁওসহ জেলা ও পাড়া কমিটির নেতৃবৃন্দ।
২৫ জুলাই, ২০২৬
ভূমিসেবা ডিজিটালাইজেশনে দুর্নীতি ও হয়রানি কমবে: প্রধানমন্ত্রী
এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, 'ভূমিসেবা মেলার মাধ্যমে নাগরিকদের সেবা সম্পর্কে সচেতন করা এবং সেবা প্রক্রিয়া সহজ করাই সরকারের মূল লক্ষ্য। অতীতে ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা থাকলেও বর্তমান সরকার তা পরিবর্তনে কাজ করছে।' এ বছরের ভূমিসেবা মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’।
২৫ জুলাই, ২০২৬
রাজস্থানে খোলা মাঠে ৫শ গরুর মৃতদেহ, ভারতজুড়ে তীব্র ক্ষোভ
পৌর কমিশনার জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। মৃত পশুগুলোকে যথাযথ নিয়ম মেনে সম্মানজনকভাবে সমাহিত করা হয়েছে, যাতে স্থানীয় বাসিন্দারা দুর্গন্ধ ও দূষণের হাত থেকে রক্ষা পান। এ ঘটনায় চরম অবহেলার অভিযোগে মৃত পশুর চামড়া ও হাড় অপসারণের দায়িত্বে থাকা ঠিকাদার গোপারামের চুক্তি বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
গোপালগঞ্জে ১২০০ নেতাকর্মী আ.লীগ ছেড়ে বিএনপিতে
NULL
২৫ জুলাই, ২০২৬