"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
টপঅর্ডারের ব্যাটিং বিপর্যয়ের পরও বাংলাদেশের সংগ্রহ ২৭৪
টপঅর্ডারের ব্যাটিং বিপর্যয় যেন বাংলাদেশের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতেও তার ব্যতিক্রম হয়নি। প্রথম ওভারেই উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ৬১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে সেই সংকট থেকে দলকে টেনে তোলেন লিটন দাস, তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। তিন ব্যাটারের অর্ধশতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
২৫ জুলাই, ২০২৬
ছাত্রদল নেতার স্ট্যাটাসে 'হা হা' দেওয়ায় সংঘর্ষ: ছেলেকে বাঁচাতে যাওয়া মাকে পিটিয়ে হত্যা
স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে দেয়ালে 'জয় বাংলা' লেখাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরী হয়। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা থানায় এজাহার দিলেও মামলা হয়নি। এরপর থেকেই মূলত থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। শনিবার স্থানীয় ছাত্রদল নেতা জিসানের একটি ফেসবুক স্ট্যাটাসে হা হা রিয়েক্ট দেন ছাত্রলীগ নেতা ইউনুস। এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ইউনুসকে মারধর শুরু করলে বাঁচাতে এগিয়ে যায় এনজিওকর্মী এসএম ইমরান। তখন ইমরানকেও মারধর শুরু করে তারা। পরে খবর পেয়ে ইমরানকে বাঁচাতে তার মা এগিয়ে গেলে বিএনপি নেতারা তাকে মারধর করে।
২৫ জুলাই, ২০২৬
ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। তাৎক্ষণিকভাবে ৫ জনের মৃত্যুর খবর জানা গেছে। এছাড়া, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
২৫ জুলাই, ২০২৬
‘২ ঘণ্টার মধ্যে মেজর চেঞ্জ করেছি, ওসিকে সরিয়েছি’- বক্তব্য ভাইরাল সাংসদ মাসুদের
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের সেক্রেটারি জেনারেল মো. শফিকুল ইসলাম মাসুদের একটি জনসভায় দেওয়া বক্তব্য ঘিরে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশাসনিক কর্মকর্তাদের বদলি ও অপসারণ নিয়ে তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২৫ জুলাই, ২০২৬
বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের
মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সহকারী একান্ত সচিবদের (এপিএস) বেতন বৃদ্ধি করেছে সরকার। মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সমমর্যাদার পদে নিয়োজিত ব্যক্তিদের এপিএসরাও নতুন এই বেতন সুবিধার আওতায় আসবেন। এপিএসদের জন্য নতুন বেতন স্কেল নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ।
২৫ জুলাই, ২০২৬
শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব
৩ দিন আগেই সাকিব আল হাসান একটি গনম্যাধমকে জানায় , ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখবেন। আর্জেন্টিনার সমর্থক হলেও ব্রাজিলের জার্সি পরে ব্রাজিলের ম্যাচ দেখতে যাবেন সাকিব। নিউইয়র্কের লং আইল্যান্ডের জেরিকোর এক কফিশপে যা বলেছিলেন, তা-ই করে দেখালেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল-মরক্কো ম্যাচে যে সত্যি সত্যিই ‘পল্টি’ মারলেন।
২৫ জুলাই, ২০২৬
ফ্যামিলি কার্ড পেতে কাউকে টাকা দেবেন না: তথ্য প্রতিমন্ত্রী
ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য নাগরিকদের সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, এ ধরনের সরকারি কার্ডের জন্য কোথাও টাকা দিতে হয় না এবং কেউ টাকা চাইলে তা প্রতারণা হতে পারে। শনিবার (১৬ মে) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়ন-এর চরভেলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
রাজধানীতে আবারও শিশু ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেফতার
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২-৩ দিন ধরে শিশুটি তার যৌনাঙ্গে ব্যথার কথা বলে কান্নাকাটি করছিল। পরে গতকাল শনিবার রাত ৮টার দিকে পরিবারের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটি জানায়, গত মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে সে ঘরের সামনে খেলা করছিল। এ সময় হোসেন তাকে ফুসলিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে যান। এরপর ঘরের দরজা বন্ধ করে এবং শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন।
২৫ জুলাই, ২০২৬
নবীনগরে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ভূমি অফিস-স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মান্নান
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ভূমি অফিস ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের প্রেক্ষিতে আকস্মিক পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। সোমবার দুপুরে পূর্বঘোষণা ছাড়াই তিনি উপজেলার ইব্রাহিমপুর ভূমি অফিসে উপস্থিত হন। পরিদর্শনকালে সংসদ সদস্য অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবা নিতে আসা সাধারণ জনগণ, ভুক্তভোগী সেবাগ্রহীতা ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে খোঁজখবর নেন।
২৫ জুলাই, ২০২৬
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা, সরে যেতে বলা হলো নাগরিকদের
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর এশিয়ার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৭ মিনিটের দিকে মিন্দানাও অঞ্চলের উপকূলবর্তী এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।
২৫ জুলাই, ২০২৬