"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ । শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছোরা, একটি চাপাতি, একটি চায়নিজ কুড়াল, একটি বোল্ট কাটার এবং একটি স্টেইনলেস স্টিলের (এসএস) কাঁচি উদ্ধার করা হয়।
২৫ জুলাই, ২০২৬
তাসকিন–মিরাজের ৪ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
রোববার (১৭ মে) দ্বিতীয় দিনের সকালে আক্রমণাত্মক বোলিংয়ে শুরুটা করেন তাসকিন আহমেদ। দিনের শুরুতেই মাত্র ২৩ রানের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে দেন তিনি। আব্দুল্লাহ ফজল ৯ এবং আজান আওয়াইস ১৩ রানে আউট হন। দুই উইকেট হারিয়ে চাপে পড়া পাকিস্তানকে কিছুটা স্থিতি এনে দেন অধিনায়ক শান মাসুদ ও বাবর আজম। দুজন মিলে ৩৮ রানের জুটি গড়েন। তবে সেই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের ঘূর্ণিতে শান মাসুদ ২১ রানে এবং সৌদ শাকিল ৮ রানে ফিরে গেলে আবারও চাপে পড়ে সফরকারীরা।
২৫ জুলাই, ২০২৬
শিশু রামিসার ফরেনসিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে
ত বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে শিশু রামিসা হত্যা মামলায় দায় স্বীকার করে জবানবন্দি দেন প্রধান অভিযুক্ত সোহেল রানা। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালত সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা জানান, গত ১৯ মে সকালে রামিসাকে নিজের কক্ষে নিয়ে যান তিনি। পরে সেখানে ঘটনাটি ঘটে। ঘটনার সময় তার স্ত্রীও একই কক্ষে উপস্থিত ছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
তোফায়েল আহমেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
২৫ জুলাই, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত পৌনে ১২টার দিকে এ কম্পন অনুভূত হয়।
২৫ জুলাই, ২০২৬
সরকারের ঘোষিত নতুন পে-স্কেলে বাড়ছে বেতন, দ্বিগুণ পেনশন, গেজেট কবে?
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্প্রতি অনুষ্ঠিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি সরকারের এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে দ্রুততম সময়ের মধ্যেই এটি প্রকাশ করা হবে বলে আভাস পাওয়া গেছে। ইতোমধ্যে নতুন বেতন কাঠামোর সার্বিক রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। সেই রূপরেখা অনুযায়ী, একবারে পুরোপুরি কার্যকর না করে তিনটি ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে ফেরার ইঙ্গিত ইরানের
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি দাবি করেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের ক্রমবর্ধমান ব্যয় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। তিনি তার পোস্টে মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধির একটি গ্রাফও যুক্ত করেন। তিনি আরও বলেন, 'সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক বাজারে জ্বালানি ব্যয় ও মূল্যস্ফীতি বেড়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।'
২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল স্পেন
বিক্ষোভ চলাকালে একদল উত্তেজিত প্রতিবাদকারী প্রধানমন্ত্রী সানচেজের সরকারি বাসভবন মনক্লোয়া প্যালেসের নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। স্প্যানিশ টেলিভিশনের ফুটেজে দেখা যায়, মুখোশধারী কয়েকজন বিক্ষোভকারীকে আটক করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, দাফন ভোলাতে
দেশের প্রবীণ রাজনীতিবিদ, সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের প্রথম জানাজা আজ সোমবার বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মৃতদেহ রাজধানীর স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে।
২৫ জুলাই, ২০২৬
পাহাড়ি-বাঙালি সম্প্রীতির সেতুবন্ধন গড়ছেন হাবীব আজম
রাঙামাটি পার্বত্য জেলার রাজনীতি, সমাজসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে পরিচিত এক নাম মো. হাবীব আজম। ২০২৪ সালের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিনি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হন এবং একই বছরের ১০ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন। তবে জনপ্রতিনিধির পরিচয়ের বাইরে মানবিক কর্মকাণ্ডের কারণেও তিনি জেলার মানুষের কাছে বিশেষভাবে পরিচিত।
২৫ জুলাই, ২০২৬