"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
মিরপুরে স্টেডিয়াম-সংলগ্ন রাস্তাটি সকাল ৮টা থেকে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচন এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার অনুশীলন ম্যাচ রোববার (৭ জুন) অনুষ্ঠিত হবে। এছাড়া প্রথম ওয়ানডে ম্যাচ মঙ্গলবার (৯ জুন), দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বৃহস্পতিবার (১১ জুন) এবং তৃতীয় ওয়ানডে ম্যাচ আগামী ১৪ জুন অনুষ্ঠিত হবে। ফলে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা রাস্তাটি সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ
২৫ জুলাই, ২০২৬
ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত
আসামের যোরহাটে আজ শনিবার সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ (AN-32) পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানঘাঁটিতে অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে এবং বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানবাহিনী ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
জবি প্রেসক্লাবের সভাপতি মুসফিক, সাধারণ সম্পাদক লিমন
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বার্তা ২৪ এর সোহানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাইজিং বিডির নাহিদ ইসলাম সম্রাট, সাংগঠনিক সম্পাদক দৈনিক রুপালী বাংলাদেশের সিয়াম আবু রাফি, অর্থ সম্পাদক দৈনিক আজকালের খবরের কামরুজ্জামান কায়েস। এছাড়াও দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দ্যা ঢাকা ডায়েরির মোঃ রোকুনুজ্জামান গোলাম রাব্বী, কার্যনির্বাহী সদস্য দ্যা স্টুডেন্ট জার্নালের রাকিব খান এবং দৈনিক খবর বেলার রাকিব মাজহার নির্বাচিত হয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা
দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি টারবাইন ভবনে ড্রোন আঘাত হেনেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির তথ্য অনুযায়ী, এতে ভবনের দেয়ালে একটি গর্তের সৃষ্টি হয়েছে। শনিবার (৩০ মে) এক বিবৃতিতে আইএইএ জানায়, বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ তাদের এ ঘটনার বিষয়ে অবহিত করেছে। বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা এই পারমাণবিক স্থাপনাটিতে আইএইএর একটি পর্যবেক্ষক দল অবস্থান করছে।
২৫ জুলাই, ২০২৬
৩৯ দেশের অভিবাসন বিধিনিষেধ বাতিল করল মার্কিন আদালত
বিশ্বের ৩৯টি দেশের নাগরিকদের আশ্রয় ও অভিবাসন প্রক্রিয়ার ওপর আরোপিত কঠোর বিধিনিষেধ বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। শুক্রবার স্থানীয় সময় ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জন ম্যাককনেল এ রায় দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০২৫ সালের নভেম্বরে ওয়াশিংটনে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনার পর সংশ্লিষ্ট বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এর ফলে ৩৯টি দেশের নাগরিকদের আশ্রয়, গ্রিন কার্ড, কর্মসংস্থান অনুমতি এবং নাগরিকত্বসংক্রান্ত আবেদন দীর্ঘ সময় ধরে স্থগিত অবস্থায় ছিল।
২৫ জুলাই, ২০২৬
দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন দীর্ঘ ২৩ দিনের ছুটি শেষে আগামীকাল (রোববার) খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এদিন থেকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে। শনিবার (১৩ জুন) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করীম চৌধুরী।
২৫ জুলাই, ২০২৬
রামিসা-আব্দুল্লাহ হত্যার বিচার ও ধর্ষকদের শাস্তির দাবি ভাসানী পাঠাগার ও শিশু কিশোর মেলার
সমাবেশে সভাপতিত্ব করেন ভাসানী পাঠাগার কমিটির সদস্য ও বাসদ বনানী থানার সাধারণ সম্পাদক ইনজামামুল হক। মানববন্ধনে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সরকারি তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক ইয়াসির আরাফাত, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বনানী থানার সাধারণ সম্পাদক নুসরাত আফরিন, ভাসানী পাঠাগারের সদস্য যুবায়ের হোসেন এবং শিশু কিশোর মেলার সদস্য জান্নাতুল আক্তার। উপস্থিত ছিলেন বাসদ বনানী থানার সমন্বয়ক ফজলুল হক শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাসানী পাঠাগার কমিটির সদস্য মোহাম্মদ আলী তুষার।
২৫ জুলাই, ২০২৬
শোলাপুকুরিয়া ইসলামি সমাজ সেবা যুব উন্নয়ন পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কুমিল্লার মুরাদনগর উপজেলার শোলাপুকুরিয়া ইসলামি সমাজ সেবা যুব উন্নয়ন পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কামরুল হাসান সোহেল ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু কালাম আজাদ এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম।
২৫ জুলাই, ২০২৬
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরে দেখেন চাকরি নেই ১৮৬৮ জন শ্রমিক
সাভারে তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান আল-মুসলিম গ্রুপের তিনটি কারখানা থেকে এক হাজার ৮৬৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে উলাইল এলাকার একেএম নিটওয়্যার লিমিটেড থেকে এক হাজার ২৮৬ জন, রেডিও কলোনি এলাকার প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার থেকে ৫২৯ জন এবং আশুলিয়ার আল-মুসলিম অ্যাপারেলস থেকে ৫৩ জন শ্রমিককে অব্যাহতি দেওয়া হয়েছে। আল-মুসলিম গ্রুপের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু রায়হান ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
২৫ জুলাই, ২০২৬
গোসাইরহাটে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নলমুড়ি ইউনিয়নের ঘাটাখানা গ্রামের একটি নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন।
২৫ জুলাই, ২০২৬