"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

কোনো সন্তানের পিতাকে যেন বলতে না হয়, এদেশে বিচার নেই: শাকিব খান
বিনোদন

কোনো সন্তানের পিতাকে যেন বলতে না হয়, এদেশে বিচার নেই: শাকিব খান

ঢালিউডের মেগাস্টার আরও বলেন, 'এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্বিত হওয়া মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণাকে আরও দীর্ঘায়িত করা। তাই এখন সময় এসেছে আইনের কঠোর প্রয়োগের, যাতে আর কোনো শিশুকে এভাবে নির্মমতার শিকার হতে না হয় এবং আর কোনো সন্তানের পিতাকে আক্ষেপ করে বলতে না হয় যে, ‘আমরা বিচার চাই না, এ দেশে বিচার নাই’।'

২৫ জুলাই, ২০২৬

হাম উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ৯০৭
জাতীয়

হাম উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ৯০৭

সারাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৩ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। এছাড়া এক হাজার ৩৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৯০৭ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬

‘আমি একজন ধর্ষিতা-খণ্ডিত লাশের বাবা, আমি কি তার জন্য দায়ী’, রামিসার বাবার আক্ষেপ
রাজধানী

‘আমি একজন ধর্ষিতা-খণ্ডিত লাশের বাবা, আমি কি তার জন্য দায়ী’, রামিসার বাবার আক্ষেপ

শনিবার (৬ জুন) এই বৈঠকে রামিসার বাবা বলেন, “আমাদের প্রতিবছর, প্রতিনিয়ত, বায়ান্ন বছর যাবৎ কখনো না কখনো, কোনো না কোনোভাবে আইন করা হয়। নানাভাবে, নানান ধরনের আইন করা হয়। কিন্তু সে আইনের বাস্তবায়ন খুব একটা দেখি না। বাস্তবায়ন কি সরকারই করবে? আমার কাছে তা মনে হয় না। সমাজের নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে। দায়িত্বগুলো যদি আমরা পালন না করি, তাহলে এক ফ্ল্যাটের এক দরজা থেকে আরেক দরজার দূরত্ব তিন ফিট—এই তিন ফিটের ভেতরে আমরা একটা শিশুকে নিরাপত্তা দিতে পারি না। নিশ্চয়ই সরকার এই তিন ফিটের নিরাপত্তার দায়িত্ব নেবে না। সেখানে এক পরিবার থেকে আরেক পরিবারের পারিবারিক সম্পর্ক, পরিচিতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা যদি তৈরি না করতে পারি, তাহলে এরকম আরও হাজার হাজার রামিসা খণ্ড-বিখণ্ডিত হয়ে রাস্তায় পড়ে থাকবে। আর এই নরপিশাচরা তাকে খণ্ড-বিখণ্ড করবে।”

২৫ জুলাই, ২০২৬

এক লাফে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বৃদ্ধি ৬ হাজার ৫৯০ টাকা
অর্থনীতি

এক লাফে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বৃদ্ধি ৬ হাজার ৫৯০ টাকা

টানা ৪ দফা কমানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শনিবার (১৩ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

২৫ জুলাই, ২০২৬

সিলেটে ভয়াবহ হাম পরিস্থিতি, একদিনেই মৃত্যু ৫ শিশুর
সারাদেশ

সিলেটে ভয়াবহ হাম পরিস্থিতি, একদিনেই মৃত্যু ৫ শিশুর

মৃত ৫ শিশুর মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৫ মাস বয়সী রাইসা, সুনামগঞ্জের ছাতকের ৬ বছরের শিশু আলী আফসান, দিরাইয়ের ১০ মাস বয়সী মুসলিমা, সিলেট সদরের ৪ বছর ২ মাস বয়সী শামিমা এবং একই উপজেলার ১ বছর ২ মাস বয়সী রাশেদ আহমেদ রয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে রাইসা ও আলী আফসান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, মুসলিমা ও রাশেদ সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং শামিমা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

২৫ জুলাই, ২০২৬

বরিশালে এইচআইভি সংক্রমণ নিয়ে উদ্বেগ, সচেতনতা বাড়ানোর আহ্বান
সারাদেশ

বরিশালে এইচআইভি সংক্রমণ নিয়ে উদ্বেগ, সচেতনতা বাড়ানোর আহ্বান

বরিশালে এইচআইভি সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। হাসপাতালের পরীক্ষার তথ্যে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। আক্রান্তদের মধ্যে তরুণ ও শিক্ষার্থীর সংখ্যাও রয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩০ অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিন হাজারের বেশি মানুষের রক্ত পরীক্ষা করা হয়। এর মধ্যে ২০ জনের শরীরে এইচআইভি সংক্রমণ শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ১১ জন শিক্ষার্থী।

২৫ জুলাই, ২০২৬

আগামীকাল থেকে রাতে ২০ মিনিট সময় বাড়ছে মেট্রোরেল চলাচল, কোন পথে কত
জাতীয়

আগামীকাল থেকে রাতে ২০ মিনিট সময় বাড়ছে মেট্রোরেল চলাচল, কোন পথে কত

আগামীকাল থেকে রাতে ২০ মিনিট সময় বাড়ছে মেট্রোরেলের চলাচল বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ফলে মতিঝিল থেকে উত্তরার দিকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়। রোববার (৭ জুন) থেকে রাতে ২০ মিনিট করে বাড়বে মেট্রোরেলের চলাচল। ফলে রাতে মতিঝিল থেকে উত্তরার দিকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে। বর্তমানে ট্রেন ছাড়ে রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে উত্তরা থেকে রাতে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে। বর্তমানে ছাড়ে রাত সাড়ে ৯টায়।

২৫ জুলাই, ২০২৬

বিশ্বের ৩০টির অধিক দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড
আন্তর্জাতিক

বিশ্বের ৩০টির অধিক দেশে ১২০টি বিপজ্জনক জৈব গবেষণাগারে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র: তুলসী গ্যাবার্ড

বিশ্বের ৩০টিরও বেশি দেশে ১২০টির বেশি জৈব গবেষণাগারে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অর্থায়ন করেছে বলে দাবি করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক তুলসী গ্যাবার্ড। সম্প্রতি অবমুক্ত করা কিছু নথির ভিত্তিতে তিনি এ তথ্য প্রকাশ করেছেন। তার এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব গবেষণাগারের অনেকগুলোতেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও উচ্চ সংক্রামক জীবাণু নিয়ে গবেষণা পরিচালিত হতো। এর মধ্যে বিতর্কিত ‘গেইন-অব-ফাংশন’ গবেষণাও ছিল, যেখানে ভাইরাস বা জীবাণুর সংক্রমণ ক্ষমতা ও কার্যকারিতা কৃত্রিমভাবে বাড়ানোর পরীক্ষা চালানো হয়। গ্যাবার্ডের অভিযোগ, এসব গবেষণা খুবই সীমিত তদারকির মধ্যে পরিচালিত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

২২ বছর পর ভারত সেরা ইস্ট বেঙ্গল
খেলাধুলা

২২ বছর পর ভারত সেরা ইস্ট বেঙ্গল

লিগের শেষ ম্যাচে শিরোপা নিশ্চিত করতে জয়ের কোন বিকল্প ছিল না ইস্ট বেঙ্গলের সামনে। কিন্তু শুরুটা মোটেও সুখকর ছিল না। ম্যাচের ১৫ মিনিটেই আলফ্রেড প্লানাসের দুর্দান্ত গোলে এগিয়ে যায় ইন্টার কাশি। মুহূর্তেই নীরব হয়ে যায় গ্যালারিভর্তি সমর্থকরা। তবে বিরতির পর ভিন্ন এক ইস্ট বেঙ্গলকে দেখেছে দর্শকরা। বসুন্ধরা কিংসের সাবেক কোচ অস্কার ব্রুজোনের শিষ্যরা দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তাতেই ঘুরে যায় ম্যাচের মোড়।

২৫ জুলাই, ২০২৬

আদ্-দ্বীনে শিশু মৃত্যুর পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়

আদ্-দ্বীনে শিশু মৃত্যুর পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে ৩ জুন: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেওয়া হয়নি। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে। শনিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড