"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

স্ত্রী-কন্যাকে হত্যা করে ঘরেই মাটিচাপা, চিঠিতে ফাঁস ভয়াবহ রহস্য!
আন্তর্জাতিক

স্ত্রী-কন্যাকে হত্যা করে ঘরেই মাটিচাপা, চিঠিতে ফাঁস ভয়াবহ রহস্য!

চিঠিতে গিরিশ স্বীকার করেন, প্রায় সাত মাস আগে তিনি তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং দুই বছর বয়সী মেয়ে পরীকে হত্যা করেছেন। একই সঙ্গে তিনি জানান, তাদের মরদেহ নিজের বাড়িতেই পুঁতে রেখেছেন। পরদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে পুলিশ গিরিশের বাড়িতে গিয়ে নির্দিষ্ট স্থান খুঁড়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে। প্রায় চার ফুট গভীর থেকে হাড়ের নমুনা সংগ্রহ করা হয়, যা বিশ্লেষণে প্রিয়াঙ্কা ও তার মেয়ে পরীর বলে নিশ্চিত হয় পুলিশ।

২৫ জুলাই, ২০২৬

ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন ৩৬ যুবক
জাতীয়

ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন ৩৬ যুবক

ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ। ফেরত আসা যুবকদের বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায়। তাঁরা জানান, গার্মেন্টসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দালাল চক্র অবৈধভাবে তাঁদের ভারতে নিয়ে যায়। পরে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তাঁরা। আদালতের মাধ্যমে তাঁদের চেন্নাই সেন্ট্রাল কারাগারে পাঠানো হয়। প্রায় ১৭ মাস কারাভোগের পর আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরার সুযোগ পান।

২৫ জুলাই, ২০২৬

পঞ্চগড় সীমান্তে ১০ জনের পুশ ইন ঠেকাল বিজিবি, ১২ ঘণ্টা ধরে শূন্যরেখায় অবস্থান
সারাদেশ

পঞ্চগড় সীমান্তে ১০ জনের পুশ ইন ঠেকাল বিজিবি, ১২ ঘণ্টা ধরে শূন্যরেখায় অবস্থান

পঞ্চগড় সদর উপজেলার সীমান্তপথে নারী-শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে ভারত সীমান্ত অতিক্রমের আগেই তাঁদের আটকে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এমন অবস্থায় মানুষগুলো আটকে পড়ে দুই দেশের শূন্যরেখায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা ধরে তাঁরা সেখানেই অবস্থান করছেন। বিজিবি জানিয়েছে, ওই ১০ জন শূন্যরেখার বাংলাদেশ অংশ থেকে প্রায় ২০ গজ দূরে ভারতের অংশে অবস্থান করছেন।

২৫ জুলাই, ২০২৬

শাকিরা-বয়ের সুরের জাদু: বর্ণিল আয়োজনে বিশ্বকাপের পর্দা উঠল
খেলাধুলা

শাকিরা-বয়ের সুরের জাদু: বর্ণিল আয়োজনে বিশ্বকাপের পর্দা উঠল

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের দর্শকদের আগ্রহ ও উচ্ছ্বাস বরাবরের মতোই তুঙ্গে। ঘরে বসেই দেশীয় তিনটি টেলিভিশন চ্যানেলে সরাসরি উপভোগ করা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ছাড়াও টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে এই বৈশ্বিক আসরের খেলা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব সংগ্রহ করেছে চ্যানেলগুলো।

২৫ জুলাই, ২০২৬

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের লোকসানের কারণে এক বছরে সরকারি কোষাগার থেকে খরচ ৮৮২ বিলিয়ন টাকা: বিশ্বব্যাংক গবেষণা
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের লোকসানের কারণে এক বছরে সরকারি কোষাগার থেকে খরচ ৮৮২ বিলিয়ন টাকা: বিশ্বব্যাংক গবেষণা

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, আয় কমে যাওয়া, অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি শ্লথ হওয়া এবং সরকারি আর্থিক ব্যবস্থাপনার ওপর চাপ বাড়ার প্রেক্ষাপটে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা এখন “অসহনীয়” পর্যায়ে পৌঁছেছে। এতে বলা হয়, এসব প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান লোকসানের কারণে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সুযোগ সংকুচিত হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬

টানা বৃষ্টিতে কালভার্ট ভেঙে জনদুর্ভোগ, দ্রুত ব্রিজ নির্মাণের নির্দেশ দিলেন এমপি মান্নান
সারাদেশ

টানা বৃষ্টিতে কালভার্ট ভেঙে জনদুর্ভোগ, দ্রুত ব্রিজ নির্মাণের নির্দেশ দিলেন এমপি মান্নান

টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম-সলিমগঞ্জ সড়কের বগাহানি এলাকায় একটি গুরুত্বপূর্ণ কালভার্ট ভেঙে পড়েছে। এতে যান চলাচল বন্ধ হয়ে গিয়ে কয়েক গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা জানান, ওই স্থানে আগে একটি ব্রিজ ছিল। পরে সড়ক সংস্কারের সময় ঠিকাদার ব্রিজটি ভেঙে সেখানে কালভার্ট নির্মাণ করেন। সম্প্রতি টানা বৃষ্টিতে পানির চাপ বেড়ে গেলে একপর্যায়ে কালভার্টটি ধসে পড়ে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

আগামীকাল থেকে জাতীয় সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
জাতীয়

আগামীকাল থেকে জাতীয় সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬

অধিনায়ককে ছাড়াই মাঠে নামছে মেক্সিকো, নেই ওচোয়াও
খেলাধুলা

অধিনায়ককে ছাড়াই মাঠে নামছে মেক্সিকো, নেই ওচোয়াও

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে স্বাগতিক মেক্সিকো। প্রথম ম্যাচের একাদশ ঘোষণায় চমক দেখিয়েছেন মেক্সিকো কোচ হাভিয়ের আগুইরে। দলের নিয়মিত অধিনায়ক এডসন আলভারেজ এবং অভিজ্ঞ গোলরক্ষক গুইয়ের্মো ওচোয়াকে বাইরে রেখেই দল সাজিয়েছেন তিনি। পাঁচটি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা থাকা ওচোয়ার পরিবর্তে গোলপোস্টের দায়িত্ব পেয়েছেন রাউল রানহেল। ২৬ বছর বয়সী এই গোলরক্ষকের জন্য এটি জাতীয় দলের জার্সিতে ১৫তম ম্যাচ।

২৫ জুলাই, ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
জাতীয়

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশু মারা গেছে। এই সময়ে হামে মারা গেছে তিন শিশু। আর হামের উপসর্গে মারা গেছে ৪ শিশু। বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে। এই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪০৫ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৩ জন। মোট মৃত্যু ৪৮৮ জন।

২৫ জুলাই, ২০২৬

‘ডোনাল্ড ট্রাম্প’ বিরল নয়, দেশের নানা খামারে পালন হচ্ছে অ্যালবিনো মহিষ
সারাদেশ

‘ডোনাল্ড ট্রাম্প’ বিরল নয়, দেশের নানা খামারে পালন হচ্ছে অ্যালবিনো মহিষ

কোরবানির ঈদে রাজধানীর পশুর হাট, সামাজিক যোগাযোগমাধ্যম ও জাতীয় চিড়িয়াখানাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল একটি মহিষ। ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের অ্যালবিনো জাতের এই মহিষটি নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন–পালন করা হয়। মাথার সামনের সাদা চুলের বিশেষ বিন্যাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চুলের আদলের সঙ্গে মিল থাকায় খামারিরা মজা করেই এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে সেই নামই সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ঈদের আগে পুরো মে মাসজুড়ে ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করেন নারায়ণগঞ্জের ওই খামারে। কেউ ছবি তুলতে, কেউ ভিডিও ধারণ করতে, আবার কেউ কৌতূহল মেটাতে ছুটে যান মহিষটিকে দেখতে। সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভিডিও ভাইরাল হয়ে পড়ে। বিভিন্ন টেলিভিশন ও সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর এটি ‘সেলিব্রিটি মহিষ’ হিসেবে পরিচিতি পায়।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড