"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

বাংলাদেশে ড্রোন কারখানা করতে চায় তুরস্ক
জাতীয়

বাংলাদেশে ড্রোন কারখানা করতে চায় তুরস্ক

বাংলাদেশে যৌথভাবে ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অংশ হিসেবে তুরস্ক বাংলাদেশে একটি যৌথ ইউএভি (আনম্যানড এরিয়াল ভেহিকল) বা ড্রোন উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, তুরস্কের বহুল আলোচিত Bayraktar TB2 ও Akıncı ধরনের ড্রোনের সহ-উৎপাদন বাংলাদেশে হতে পারে।

২৫ জুলাই, ২০২৬

‘আ.লীগ-ছাত্রলীগ নেতাদের গোপন বৈঠক’ শুনে স্পটে গিয়ে মার খেলেন বিএনপি নেতাকর্মীরা
সারাদেশ

‘আ.লীগ-ছাত্রলীগ নেতাদের গোপন বৈঠক’ শুনে স্পটে গিয়ে মার খেলেন বিএনপি নেতাকর্মীরা

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পৃথক দুটি হামলার ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিএনপির দাবি, এসব হামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত। বুধবার রাতে উপজেলার বড়পিলাক ও বাইল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বড়পিলাক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুন, সদস্য জাহাঙ্গীর আলম রনি, যুবদল নেতা মামুন, মাহবুব আলম এবং বাইল্যাছড়ি এলাকার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বাবু।

২৫ জুলাই, ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে ফোনালাপে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ, ‘দিশাহারা’ নেতানিয়াহু
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ফোনালাপে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ, ‘দিশাহারা’ নেতানিয়াহু

ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। সাম্প্রতিক ফোনালাপেও দুই নেতার মধ্যে উত্তেজনাপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যম। সিএনএন ও টাইমস অব ইসরায়েলের পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাতে এই তথ্য পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক সূত্র দাবি করেছে, ফোনালাপের পর নেতানিয়াহু বেশ দিশাহারা হয়ে পড়েন।

২৫ জুলাই, ২০২৬

দেশকে আরও ভালো জায়গায় নিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়

দেশকে আরও ভালো জায়গায় নিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সবাই যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে ধীরে ধীরে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকার দেশকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে কাজ করে যাচ্ছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে ‘মৃত্যুঞ্জয়ী পঁচিশ’ আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬

ব্যারিস্টার সুমন এখনও কারাগারে থাকায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টে উদ্বেগ
আন্তর্জাতিক

ব্যারিস্টার সুমন এখনও কারাগারে থাকায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টে উদ্বেগ

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলা, তার কারাবন্দি থাকা এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পার্লামেন্টের উচ্চকক্ষের এক সদস্য। বৃহস্পতিবার (৪ জুন) সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনজীবীরা জানান, পার্লামেন্ট সদস্য স্টিভেন লরেন্স এ বিষয়ে উচ্চকক্ষে বক্তব্য দিয়েছেন। বক্তব্যে স্টিভেন লরেন্স বলেন, ডাব্বো এলাকায় বসবাসরত বাংলাদেশি-অস্ট্রেলীয় নাগরিকরা তার কাছে ব্যারিস্টার সুমনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, সুমন দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার একজন জনপ্রিয় ব্যক্তি।

২৫ জুলাই, ২০২৬

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু
সারাদেশ

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু

সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জানান, প্রতিদিনের মতো গত ২ জুন মঙ্গলবার সকাল ৭টায় বাজারে দুধ বিক্রি করতে যান ইকবাল হোসেন। ওই সময় প্রতিপক্ষ আতিকুর রহমান ওরফে শিশু মিয়ার নেতৃত্বে কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালিয়ে লোহার রড, স্টিলের লাঠি ও হকি স্টিক দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন। প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ৫ জুন শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে বৃহস্পতিবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

২৫ জুলাই, ২০২৬

শিশু রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী
জাতীয়

শিশু রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী

‘রামিসার বাবা যে হতাশা ব্যাক্ত করেছেন তার একমাত্র উত্তর হবে যদি আমরা এ বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিত ভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। আমরা যদি না করতে পারি তখন ওনার কথা সত্য প্রমাণিত হবে। রামিসার বাবা যেটা বলেছেন, উনার জায়গা থেকে উনি অনুভব করেছেন, সেটা আমি বলবো না যে উনি অমূলক কিছু বলেছেন। আছিয়ার মামলায় সাত দিনের মধ্যে চার্জশিট দিয়েছিলাম, এক মাসে ট্রায়াল শেষ হয়েছিল।’

২৫ জুলাই, ২০২৬

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা, আসামি হাসপাতাল কর্তৃপক্ষ
রাজধানী

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা, আসামি হাসপাতাল কর্তৃপক্ষ

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অবহেলার কারণে শিশুদের মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। এতে আসামি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। বুধবার (২৭ মে) রাতে নবজাতক হারানো এক বাবা হাবিবুর রহমান রাজধানীর রমনা থানায় অভিযোগ দায়ের করেন। পরে বৃহস্পতিবার (২৮ মে) সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

২৫ জুলাই, ২০২৬

আখাউড়ায় আলোচিত ‘দাঁড়িয়ে যাওয়া’ গাছটি কেটে ফেলেছে প্রশাসন
সারাদেশ

আখাউড়ায় আলোচিত ‘দাঁড়িয়ে যাওয়া’ গাছটি কেটে ফেলেছে প্রশাসন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামের পুকুরপাড়ে ঝড়ে উপড়ে পড়া আলোচিত কড়ই গাছটি অবশেষে কেটে ফেলেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৫ জুন) সকালে গাছটি কাটা হয়েছে। স্থানীয়রা জানায়, প্রায় দেড় মাস আগে ঝড়ে গাছটি শেকড়সহ উপড়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে গাছের মালিক গাছটি বিক্রি করে দেন। ক্রেতা গাছের ডালপালাসহ বেশ কিছু অংশ কেটে ফেললেও মালিকের সঙ্গে মতবিরোধের কারণে কাজ অসমাপ্ত রেখে চলে যান। এতে গাছের গোড়ার চারপাশ প্রায় ৮০ শতাংশ কাটা অবস্থায় প্রায় ১৫ থেকে ২০ ফুট দীর্ঘ একটি অংশ মাটিতে পড়ে ছিল।

২৫ জুলাই, ২০২৬

মালদ্বীপে অসুস্থ প্রবাসী ইউসুফ মাহমুদকে দেখতে হাসপাতালে হাইকমিশনের প্রতিনিধিদল
প্রবাস

মালদ্বীপে অসুস্থ প্রবাসী ইউসুফ মাহমুদকে দেখতে হাসপাতালে হাইকমিশনের প্রতিনিধিদল

মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত এডিকে হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. ইউসুফ মাহমুদের (পাসপোর্ট নং-A06660114) শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল। বুধবার (১০ জুন) দূতাবাসের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্লাহ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন। প্রতিনিধিদলের সদস্যরা হাসপাতালে উপস্থিত থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীর সার্বিক চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। তারা ইউসুফ মাহমুদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড