"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

বৃষ্টির দাপট থাকবে আরও ৩ দিন, চট্টগ্রামে জলাবদ্ধতা-ভূমিধসের শঙ্কা
আবহাওয়া

বৃষ্টির দাপট থাকবে আরও ৩ দিন, চট্টগ্রামে জলাবদ্ধতা-ভূমিধসের শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে ভারতের মধ্যপ্রদেশে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হলেও এর প্রভাবে সারা দেশে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। এ অবস্থায় আগামী তিন থেকে চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। উত্তাল সাগরের কারণে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র অস্থায়ী সমঝোতায় কী আছে, ফাঁস করল ইসরায়েলি গণমাধ্যম
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র অস্থায়ী সমঝোতায় কী আছে, ফাঁস করল ইসরায়েলি গণমাধ্যম

দীর্ঘদিনের উত্তেজনা ও বৈরিতার অবসান ঘটিয়ে স্থায়ীভাবে সংঘাত বন্ধে সম্মত হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ৬০ দিন মেয়াদি সমঝোতা স্মারকের কথিত গোপন শর্তাবলি প্রকাশ্যে এসেছে। ইসরায়েলি একটি সংবাদমাধ্যম চুক্তির ১২টি ধারা প্রকাশ করেছে বলে জানা গেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, সমঝোতার অংশ হিসেবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত করেছে এবং যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ প্রত্যাহার করেছে।

২৫ জুলাই, ২০২৬

গোল্ডেন বুটে কাকার পছন্দ এমবাপে-ভিনি
খেলাধুলা

গোল্ডেন বুটে কাকার পছন্দ এমবাপে-ভিনি

বিশ্বকাপের শুরুতেই জমে উঠেছে সর্বোচ্চ গোলদাতার লড়াই। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। জোড়া গোল পেয়েছেন আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপে ও হ্যারি কেইন। অন্যদিকে দুই ম্যাচে দুটি গোল করে ব্রাজিলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এমন পরিস্থিতিতে গোল্ডেন বুটের দৌড়ে কারা এগিয়ে থাকবেন, তা নিয়ে নিজের মত দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাকা।

২৫ জুলাই, ২০২৬

২ কোটি ৩৫ লাখ শিশুর জন্য আজ শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন
জাতীয়

২ কোটি ৩৫ লাখ শিশুর জন্য আজ শুরু ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন

সারা দেশে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন-২০২৬। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচিতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

২৫ জুলাই, ২০২৬

ইউক্রেন যুদ্ধে হতাহত ২০ লাখ ছাড়াল
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে হতাহত ২০ লাখ ছাড়াল

ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও ইউক্রেন মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ২০ লাখ অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণা অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার মোট হতাহতের সংখ্যা প্রায় ১৪ লাখ। এর মধ্যে নিহত, আহত ও নিখোঁজ সেনাসদস্য অন্তর্ভুক্ত। নিহতের সংখ্যা প্রায় সাড়ে চার লাখ। গবেষকদের দাবি, দেশটির মোট জনসংখ্যার প্রায় এক শতাংশ কোনো না কোনোভাবে এ যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

ইরানের ওপর আবারও যুক্তরাষ্ট্রের হামলা শুরু
আন্তর্জাতিক

ইরানের ওপর আবারও যুক্তরাষ্ট্রের হামলা শুরু

সেন্টকমের দাবি, অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্টেশন এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ইরানের সামরিক সক্ষমতায় বড় ধরনের আঘাত হেনেছে বলে দাবি ওয়াশিংটনের।

২৫ জুলাই, ২০২৬

মেসির গোলে ১-০ এগিয়ে গেল আর্জেন্টিনা
খেলাধুলা

মেসির গোলে ১-০ এগিয়ে গেল আর্জেন্টিনা

শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে ধীরস্থির ফুটবল খেলতে থাকে লিওনেল স্কালোনির শিষ্যরা। ৪-৩-৩ ছকে সাজানো দলে ৩৯ বছর বয়সী মেসিকে দ্বিতীয় মিনিটেই রক্ষণভাগে নেমে বল কাড়তে দেখা যায়। তৃতীয় মিনিটে ক্রিস্তিয়ান রোমেরোর পাস থেকে লাউতারো মার্তিনেসের হেড আলজেরিয়ার গোলরক্ষক জিদান ফিরিয়ে দিলেও অফসাইডের কারণে সেই প্রচেষ্টা বাতিল হয়।

২৫ জুলাই, ২০২৬

কাতারের গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বাংরাদেশীসহ আহত ৬৬, নিহত ১৩
আন্তর্জাতিক

কাতারের গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বাংরাদেশীসহ আহত ৬৬, নিহত ১৩

কাতারের রাস লাফান শিল্পাঞ্চলের একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী সাদ বিন শ্রেদা আল-কাবি। নিহতদের মধ্যে ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত শ্রমিকরা রয়েছেন। সোমবার (২২ জুন) এক সংবাদ সম্মেলনে কাতারএনার্জির প্রধান নির্বাহী আল-কাবি জানান, রবিবার (২১ জুন) সন্ধ্যায় বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে নিয়মিত কার্যক্রম শুরুর সময় আকস্মিকভাবে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় আরও ৬৬ জন আহত হয়েছেন।

২৫ জুলাই, ২০২৬

বাংলাদেশিদের ভিসা চালু, উৎসবে মেতে কলকাতার ব্যবসায়ীরা
আন্তর্জাতিক

বাংলাদেশিদের ভিসা চালু, উৎসবে মেতে কলকাতার ব্যবসায়ীরা

দীর্ঘদিনের অপেক্ষার পর ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভ্রমণ ভিসা আবার চালু হওয়ায় স্বস্তি ফিরেছে কলকাতার নিউ মার্কেট ও আশপাশের এলাকার ব্যবসায়ীদের মধ্যে। দীর্ঘ প্রায় দুই বছরের মন্দা কাটিয়ে ব্যবসা আবার সচল হবে—এমন প্রত্যাশায় তারা নতুন করে প্রস্তুতি নিতে শুরু করেছেন।

২৫ জুলাই, ২০২৬

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত
জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড