"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
বুধবার বা বৃহস্পতিবার হবে তফশিল ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণার বিষয়ে সবকিছু চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় কিংবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফশিল ঘোষণা করা হতে পারে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনার রহমানেল মাসউদ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আগামীকাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফশিল ঘোষণা করা হবে। তিনি বলেন, তফশিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সব পক্ষের সহযোগিতা পাওয়ার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।'
২৫ জুলাই, ২০২৬
পর্তুগালে মহান বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
পর্তুগালে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ (রোববার) যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ আয়োজনের ঘোষণা দিয়েছে কাজা দো বাংলাদেশ।
২৫ জুলাই, ২০২৬
নির্বাচনী তফসিলে ইসির সংশোধন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দুই দিন কমানো হয়েছে এবং আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়, যাতে স্বাক্ষর করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
২৫ জুলাই, ২০২৬
গণভোট অধ্যাদেশ-এর খসড়া অনুমোদন উপদেষ্টা পরিষদে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে গণভোট অধ্যাদেশ-২০২৫–এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
৪ ডিসেম্বরের পর জবির আটকে থাকা সেমিস্টার পরীক্ষা শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ভূমিকম্প আতঙ্কের কারণে সাময়িকভাবে বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের সরাসরি একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে, ফলে বিভিন্ন বিভাগের চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষাও স্থগিত রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ৪ ডিসেম্বরের পর নতুন সময়সূচি প্রকাশ করে স্থগিত পরীক্ষাগুলো পুনরায় শুরু করা হবে।
২৫ জুলাই, ২০২৬
৫০ প্রার্থীকে টার্গেট কিলিংয়ের পরিকল্পনা আওয়ামী লীগের: রাশেদ খাঁন
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে এমন প্রায় ৫০ জন প্রার্থীকে টার্গেট কিলিংয়ের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহের গোয়ালপাড়া বাজারে এক নির্বাচনি পথসভায় এ অভিযোগ করেন তিনি। রাশেদ খাঁন বলেন, 'আমি এ বিষয়ে তথ্য পেয়েছি। আরও জানতে পেরেছি, নির্বাচনে যারা প্রার্থী হচ্ছেন, তাদের হত্যা করার পরিকল্পনা রয়েছে। এটাই আওয়ামী লীগের নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র।'
২৫ জুলাই, ২০২৬
মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন
চট্টগ্রামের মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬
‘নির্বাচন সফলভাবে সম্পন্নের মাধ্যমেই হবে হাদি হত্যাকাণ্ডের প্রতিশোধ’
মিরসরাইয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে একটি শোক মিছিল বের করা হয়। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের আয়োজনে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই, ২০২৬
ইসির মক ভোটিং ২৯ নভেম্বর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯ নভেম্বর (শনিবার) মক ভোটিং (পরীক্ষামূলক ভোট)-এর আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক।
২৫ জুলাই, ২০২৬
মিরসরাইয়ে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত
মিরসরাই উপজেলার নিজামপুর সরকারি কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ৫০০–র বেশি শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (১ ডিসেম্বর) সকালে নিজামপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি হাসিবুর রহমান সাব্বিরের সভাপতিত্বে এবং কলেজ সেক্রেটারি মুশফিকুর রহিম মাসুদের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই, ২০২৬