নির্বাচনী তফসিলে ইসির সংশোধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দুই দিন কমানো হয়েছে এবং আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়েছে। 

শনিবার (২০ ডিসেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়, যাতে স্বাক্ষর করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা আগের নির্ধারিত ৫ থেকে ১১ জানুয়ারি, সোমবার থেকে রোববারের পরিবর্তে ৫ থেকে ৯ জানুয়ারি, সোমবার থেকে শুক্রবার নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আপিল নিষ্পত্তির সময়সূচি ১২ থেকে ১৮ জানুয়ারি, সোমবার থেকে রোববারের পরিবর্তে ১০ থেকে ১৮ জানুয়ারি, শনিবার থেকে পরবর্তী সপ্তাহের রোববার পর্যন্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুযায়ী জাতীয় সংসদ গঠনের উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনি এলাকা থেকে একজন সদস্য নির্বাচনের জন্য সময়সূচি ঘোষণা সংবলিত ১১ ডিসেম্বর প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ সংশোধনী আনা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গেজেটের ১৩ হাজার ৩০৫ পৃষ্ঠার দ্বিতীয় ও তৃতীয় লাইনে উল্লিখিত ‘সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন’ শব্দ ও চিহ্নসমূহ বাতিল করা হবে। একই পৃষ্ঠায় মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ হিসেবে উল্লেখিত ‘২১-২৭ পৌষ ১৪৩২, ৫ থেকে ১১ জানুয়ারি ২০২৬, সোমবার-রবিবার’ এর পরিবর্তে ‘২১-২৫ পৌষ ১৪৩২, ৫ থেকে ৯ জানুয়ারি ২০২৬, সোমবার-শুক্রবার’ প্রতিস্থাপিত হবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, গেজেটের ১৩ হাজার ৩০৬ পৃষ্ঠায় আপিল নিষ্পত্তির তারিখ হিসেবে উল্লেখিত ‘২৮ পৌষ-০৪ মাঘ ১৪৩২, ১২-১৮ জানুয়ারি ২০২৬, সোমবার-রবিবার’ এর পরিবর্তে ‘২৬ পৌষ-০৪ মাঘ ১৪৩২, ১০ থেকে ১৮ জানুয়ারি ২০২৬, শনিবার-রবিবার’ শব্দ ও চিহ্নসমূহ প্রতিস্থাপিত হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি