সবাইকে নিজ অবস্থানে থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনের কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থ মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরে তারেক রহমান বলেন, সমাজের সবাইকে বিভিন্নভাবে একে অপরের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করতে হবে। একজন নাগরিক হিসেবে প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে পরস্পরকে সহযোগিতা করেন, তাহলে সেটিই হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকে যেন নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রাখা মানুষদের সহযোগিতা করেন। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে একে অপরের পাশে দাঁড়ানোর সংস্কৃতি গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

জনসাধারণের চলাচলে যাতে বিঘ্ন না ঘটে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, অনুষ্ঠানের কারণে মানুষের চলাচলে কিছুটা অসুবিধা হচ্ছে। তাই দীর্ঘ বক্তব্য না দিয়ে অন্য কোনো দিনে সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আয়োজিত সভা-সমাবেশে সংগঠনকে আরও শক্তিশালী করার উপায় এবং দলীয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি