সাকিব-মাশরাফির বিরুদ্ধে হত্যা মামলা বিশ্বাসযোগ্য নয়: ইশরাক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
জাতীয় দলের সাবেক দুই ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তাজার বিরুদ্ধে দায়ের হওয়া গণহত্যার মামলা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক ইশরাক হোসেন। এই দুই ক্রিকেটারকে রাজনীতিক হিসেবে নয়, দেশের ‘অ্যাসেট’ হিসেবে দেখা উচিত বলে মত দিয়েছেন তিনি।
 
একটি টেলিভিশন সাক্ষাৎকারে ইশরাক বলেন, 'তারা ক্রিকেটার এবং শুধুমাত্র ক্রিকেটার হিসেবেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জনগণ ইতোমধ্যেই তাদের বিষয়ে নিজের মতামত দিয়েছে। তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেটি আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। আমি মনে করি না, তারা গিয়ে কোনো ধরনের হত্যাকাণ্ডে জড়িয়েছে।'
 
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নেওয়া মাশরাফি বর্তমানে জনসম্মুখে উপস্থিত হননি। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি ঘরোয়া ক্রিকেট খেললেও গণমাধ্যমে দেখা যায়নি। অন্যদিকে, জুলাই মাসের অভ্যুত্থানের পর সাকিব আল হাসানের নামেও কয়েকটি মামলা হয়েছে। তিনি বর্তমানে দেশে না থেকে বিদেশে অবস্থান করছেন।
 
সাক্ষাৎকারে ইশরাক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী প্রক্রিয়াকেও প্রশ্নবিদ্ধ করেন।
 
তিনি বলেন, 'বিসিবির কাউন্সিলর কীভাবে হয় তা সবাই জানে। সেখানে জেলা প্রশাসক কাউন্সিলর নিয়োগ দেন। এটি একটি মহাদুর্নীতি ও পক্ষপাতমূলক প্রক্রিয়া। যদি বোর্ডে নিজেদের সিন্ডিকেট বসানোর চেষ্টা করে, আমরা চুপ করে বসে থাকতে পারি না।'
 
তবে ইশরাক নিজে বোর্ড রাজনীতিতে প্রবেশ করার আগ্রহ প্রকাশ করেননি। তিনি বলেন, 'আমি একজন কাউন্সিলর হলেও কখনো বোর্ডে আসব না। আমার সময় নেই। আমি ফুলটাইম রাজনীতি করব। যারা ফুলটাইম ক্রীড়া সংগঠক, তাদের আমরা সহায়তা করব।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. জুলাই যোদ্ধা হাসান ও মাহমুদুল মাদকসহ গ্রেপ্তার সদ্য. নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার