রয়টার্সের বিশ্লেষণ/ প্রথম নির্বাচনেই হোঁচট খেল তরুণদের দল এনসিপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
২০২৪ সালের ৫ আগস্ট জেন-জি নেতৃত্বাধীন ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেই ঘটনার পর বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম সংসদ নির্বাচনেই বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)।

৩০০ আসনের সংসদে এনসিপির প্রার্থীরা জয় পেয়েছেন মাত্র ৬টি আসনে। বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২১২টি আসনে জয়লাভ করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে।

এনসিপির অনেক সমর্থকের মতে, ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার সিদ্ধান্তই দলটিকে মূল প্রতিযোগিতা থেকে ছিটকে দিয়েছে। শুরুর দিকে প্রায় সব আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত জোটের অংশ হয়ে এনসিপি মাত্র ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে।

তবে জোট প্রসঙ্গে এনসিপি নেতাদের বক্তব্য ভিন্ন। তাঁদের দাবি, জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা ওসমান হাদি নিহত হওয়ার পর বড় দলের রাজনৈতিক প্রভাব ও সমর্থন তাদের জন্য জরুরি হয়ে পড়ে, সে কারণেই তারা জোটে যায়।

বিশ্লেষকদের মতে, নির্বাচনপূর্ব সময়ে দল হিসেবে শক্ত রাজনৈতিক ভিত্তি ও পর্যাপ্ত জনসমর্থন গড়ে তুলতে পারেনি এনসিপি। ২৩ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, ২০২৪ সালের অভ্যুত্থানের পর যে স্বপ্ন তৈরি হয়েছিল, এনসিপি তা বাস্তবায়ন করতে পারেনি। জামায়াতের সঙ্গে জোট তরুণ ভোটারদের কাছে বিশ্বাসভঙ্গ হিসেবে ধরা পড়েছে।

এনসিপির ছয় বিজয়ীর একজন, ৩২ বছর বয়সী আইনজীবী আবদুল্লাহ আল আমিন বলেন, দলটি আরও বেশি আসন পাওয়ার আশা করেছিল এবং কয়েকটি আসনে অল্প ব্যবধানে হেরেছে। তাঁর মতে, জামায়াতের সঙ্গে জোট করেই এনসিপি এই ছয়টি আসন পেয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শাকিল আহমেদ মনে করেন, জামায়াতের সঙ্গে জোট তরুণ ভোটারদের একটি অংশকে এনসিপি থেকে দূরে সরিয়ে দিয়েছে। তাঁর ভাষায়, অনেকে এটিকে নতুন রাজনীতির সূচনা নয়, বরং পুরোনো ধারায় ফিরে যাওয়া হিসেবে দেখেছেন, যা বিএনপির ভাবমূর্তি আরও শক্ত করেছে।

এনসিপির লক্ষ্য এখন আগামী বছরের স্থানীয় সরকার নির্বাচন। দলের মুখপাত্র আসিফ মাহমুদ জানান, বিরোধী অবস্থানে থেকে দল পুনর্গঠন করে তারা সেই নির্বাচনের প্রস্তুতি নেবে। গত ডিসেম্বরে দলের প্রধান নাহিদ ইসলাম বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, দল গঠনের জন্য পর্যাপ্ত সময় না পাওয়া, অর্থসংকট এবং নারী ও সংখ্যালঘু অধিকারসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে স্পষ্ট অবস্থানের অভাব দলটিকে দুর্বল করেছে।

অধ্যাপক শাকিল আহমেদ সতর্ক করে বলেন, এনসিপি যদি নিজেদের স্বতন্ত্র পরিচয় পুনর্গঠন করতে না পারে এবং এমন জোটনীতি থেকে সরে না আসে, তাহলে তারা বড় রাজনৈতিক শক্তি হয়ে ওঠার বদলে প্রতীকী প্রতিপক্ষ হিসেবেই থেকে যাবে।

এই নির্বাচনে এনসিপির পরাজিত প্রার্থীদের মধ্যে ছিলেন ৩১ বছর বয়সী চিকিৎসক তাসনিম জারা। তিনি জোটের প্রতিবাদে দল ছাড়িয়ে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। ৪৪ হাজারের বেশি ভোট পেলেও তিনি বিএনপি প্রার্থীর কাছে বড় ব্যবধানে পরাজিত হন।

তাসনিম জারা বলেন, পরিচ্ছন্ন ও সৎ প্রচারণার মাধ্যমে মানুষের আস্থা অর্জন সম্ভব হলেও রাজনৈতিকভাবে টিকে থাকতে হলে শক্ত সংগঠন গড়ে তুলতে হবে। তিনি জানান, এখনো আশার জায়গা আছে এবং তিনি যুক্তরাজ্যে ফিরে যাচ্ছেন না। তাঁর ভাষায়, ‘আমাদের সেরা দিনগুলো এখনো সামনে।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ