রোমে আটকে থাকার পর ঢাকায় ফিরল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ আগস্ট, ২০২৬ ১৯:০৯:৫৮
ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪০ ঘণ্টা ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা ঢাকায় ফিরেছেন।

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় তাদের নিয়ে ঢাকায় অবতরণ করে ফ্লাইটটি। ফ্লাইটে ২৪৭ জন যাত্রী ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় শনিবার রাত ১১টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) বিজি-৩০৬ ফ্লাইটটি রোম ত্যাগ করে দুপুর ১২টা ৩০ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করে।

বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে বিজি-৩০৬ ফ্লাইট পরিচালিত হয়।

এর আগে আড়াইশর বেশি যাত্রী নিয়ে ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। ৮ ঘণ্টা ওড়ার পর জ্বালানির জন্য রোমের ফিউমিচিনো বিমানবন্দরে টেকনিক্যাল ল্যান্ডিং করে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি আর উড়তে পারেনি।

ঢাকা থেকে বিমানের প্রকৌশলী টিম পাঠিয়ে প্লেনটি উড্ডয়নের উপযোগী করা হয়। এদিকে ফ্লাইটটি অচল হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন আড়াই শতাধিক যাত্রী।

সদ্য সংবাদ/এসএস

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান সদ্য. মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. এক্সের ভুলে তারেক রহমানের নাম অনুবাদে হয়ে গেল হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী সদ্য. রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. মোটরসাইকেলসহ সব চালকের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ সদ্য. ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান