বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি আরও বলেন, 'টিকাদান কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে।'
জানা গেছে, মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও সংক্রান্ত জটিলতায় অন্তত চার শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। তবে সরকারের কাছে মৃত্যুর পূর্ণাঙ্গ হিসাব না থাকার কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।