রদ্রির দৌড়ে বার্সাকে প্রথম ধাক্কা দিল ম্যানসিটি

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ আগস্ট, ২০২৬ ১৮:০৮:০৮
ছবি: সংগৃহীত

ইএসপিএনকে একাধিক সূত্র নিশ্চিত করেছে, আগামী কয়েকদিনও দুই ক্লাবের মধ্যে আলোচনা চলবে এবং চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যেই আলোচনা এগোবে। বার্সেলোনার প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সিটি। তবে রদ্রি আগামী গ্রীষ্মে ফ্রি এজেন্ট হয়ে যেতে পারেন এই বিষয়টিও বিবেচনায় নিয়ে তারা শেষ পর্যন্ত অবস্থান নরম করবে বলে আশাবাদী বার্সেলোনা।

সূত্রগুলো জানিয়েছে, বার্সেলোনার প্রথম প্রস্তাবের পরিমাণ ছিল প্রায় ৫ কোটি ইউরো (৫ কোটি ৮০ লাখ ডলার)। এর মধ্যে নির্দিষ্ট অঙ্কের পাশাপাশি বিভিন্ন শর্তসাপেক্ষ অতিরিক্ত অর্থও (অ্যাড-অন) ছিল। তবে ইএসপিএন সঠিক অঙ্ক জানতে চাইলে বার্সেলোনার প্রতিনিধিরা তা নিশ্চিত করেননি। চুক্তিটি দ্রুত চূড়ান্ত করতে আগামী কয়েক দিন সিটির সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বার্সেলোনা। 

বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা পেদ্রি ও লামিনে ইয়ামাল টুর্নামেন্টের পর বিশ্রামের জন্য ছুটি কাটিয়ে সোমবার ক্লাবের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে, নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হওয়ার অপেক্ষায় ৩০ বছর বয়সী রদ্রি বর্তমানে পরিবারের সঙ্গে ইবিজায় ছুটি কাটাচ্ছেন। আবার রিয়াল মাদ্রিদ এখনও পুরোপুরি সম্ভাবনার বাইরে নয়। তবে ইএসপিএনের সূত্রগুলো বলছে, রদ্রির অগ্রাধিকার হলো বার্সেলোনায় ক্যারিয়ার চালিয়ে যাওয়া।

চলমান গ্রীষ্মকালীন দলবদল উইন্ডোতে বার্সেলোনা ইতোমধ্যে অ্যান্থনি গর্ডন, করিম আদেয়েমি এবং জেসি বিসিউকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে। পাশাপাশি জোয়াও কানসেলোর সঙ্গে চুক্তিও চূড়ান্ত করার আশা করছে ক্লাবটি। রবার্ট লেভান্ডফস্কির বিকল্প হিসেবে কাঙ্ক্ষিত ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতেও বার্সেলোনা নতুন করে চেষ্টা চালানোর পরিকল্পনা করছে। এরই মাঝে নতুন করে ঝাঁপিয়ে পড়েছে রদ্রির জন্য।

এর আগে স্পেনের হয়ে বিশ্বকাপ ও সেরা ফুটবলারের পুরস্কার ‘গোল্ডেন বল’জয়ী রদ্রি কয়েক সপ্তাহ ধরে রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনা করছিলেন। তবে বার্সেলোনা জোরালোভাবে সেই দৌড়ে প্রবেশ করে বৃহস্পতিবার। এরই মধ্যে খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগত সমঝোতায় পৌঁছেছে কাতালান ক্লাবটি। এখন চুক্তির বাকি বাধা হলো রদ্রিকে ছাড়তে ম্যানচেস্টার সিটিকে রাজি করানো।

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ