রাষ্ট্রপতির অভিশংসনের দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
রাষ্ট্রপতির অভিশংসন ও সংসদ সদস্যদর সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ সহ তিন দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দিন মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের প্রবেশপথে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন তারা। এর নেতৃত্ব দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
 
এনসিপি জানিয়েছে, তাদের তিনটি মূল দাবি হলো:
  • সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের পর গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে।
  • রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে।
  • জুলাই গণহত্যার বিচারের ব্যবস্থা নিতে হবে।
 
সংসদ অধিবেশনের প্রথম দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদ ভবনে প্রবেশ শুরু করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান অধিবেশনে উপস্থিত হন।
 
সরকার দলীয় সংসদ সদস্যরা নতুন সংসদে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন।
 
অন্যদিকে, বিরোধী দলের এমপিরা রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছে অভিযোগ করে তার সংসদে অংশগ্রহণের অধিকার নেই বলে মন্তব্য করেন এবং সংবিধান সংস্কারের শপথ গ্রহণে বিএনপির এমপিদের আহ্বান জানান। পরে বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের কার্যক্রম শুরু করেন।
 
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি নতুন সংসদের প্রথম অধিবেশন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ সদ্য. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা সদ্য. নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সদ্য. জাতীয় সংসদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান সদ্য. লক্ষ্মীপুরে ককটেল বিস্ফোরণ-ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ সদ্য. নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো সদ্য. গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক শেখ মারা গেছে সদ্য. দলীয় এমপির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিএনপি নেতার